চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

জনস্বার্থে একসঙ্গে কাজের প্রত্যয়: ৫৭ বিজিবি অধিনায়কের সঙ্গে আলীকদম প্রেসক্লাবের মতবিনিময়

স্টাফ রিপোর্টার :    |    ১১:১৯ পিএম, ২০২৬-০৭-১৫

জনস্বার্থে একসঙ্গে কাজের প্রত্যয়: ৫৭ বিজিবি অধিনায়কের সঙ্গে আলীকদম প্রেসক্লাবের মতবিনিময়

সীমান্তের অতন্দ্র প্রহরী ৫৭ বিজিবি (আলীকদম ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মেহেদীর সঙ্গে আলীকদম প্রেসক্লাবের নবগঠিত কমিটির সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি ৫৭ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভা পরিণত হয় সীমান্ত নিরাপত্তা, জনকল্যাণ এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব নিয়ে এক প্রাণবন্ত আলোচনায়। সভার শুরুতে আলীকদম প্রেসক্লাবের পক্ষ থেকে ব্যাটালিয়ন অধিনায়ককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মেহেদী সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং পার্বত্য জনপদের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির বহুমাত্রিক কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, “দেশ ও জনগণের কল্যাণে বিজিবি ও গণমাধ্যম পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজে সচেতনতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে কার্যকর ভূমিকা পালন করে।”
তিনি আরও বলেন, সীমান্ত রক্ষা ও জনস্বার্থে পরিচালিত কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় আলীকদম প্রেসক্লাবের নেতৃবৃন্দ সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, চোরাচালান প্রতিরোধ এবং শান্তি-সম্প্রীতি বজায় রাখতে ৫৭ বিজিবির পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তারা পেশাগত দায়িত্ব পালনে বিজিবির সহযোগিতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনস্বার্থ, সুশাসন ও রাষ্ট্রীয় উন্নয়নের পক্ষে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় আলীকদম প্রেসক্লাবের সভাপতি জিয়া উদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক আবু জুয়েল নূরখান, সহ সভাপতি এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হিমনসহ নবগঠিত কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভাটি সীমান্ত রক্ষাকারী বাহিনী ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা, সহযোগিতা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সমন্বয় বৃদ্ধির ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর