চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বাঁশখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পৃথক ৩ মামলায় গ্রেপ্তার ৬

বাঁশখালী প্রতিনিধি :    |    ০৫:৪৩ পিএম, ২০২২-০৮-২৭

বাঁশখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষের ঘটনায় পৃথক ৩ মামলায় গ্রেপ্তার ৬

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর রাতে অভিযান চালিয়ে এ পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সম্পাদক ও বাঁশখালী পৌর মহিলা দলের সভাপতি শরাবন তাহুরা ফেরদৌস কলি, দক্ষিণ জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য জান্নাতুল নাঈম রিপু, সাধনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. দেলোয়ার, বিএনপির সমর্থক মো. পারভেজ, মো. এমরান ও মো. জোবায়ের।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, শুক্রবার বিকালে বিএনপির মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক তিনটি মামলা করা হয়েছে। ভাঙচুর, পুলিশের কাজে বাধা দেওয়া ও বিশেষ ক্ষমতা আইনের বিভিন্ন ধারায় করা এসব মামলায় বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও সাবেক বন এবং পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুর, দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ানসহ ৫৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার অজ্ঞাত আসামি ৩০০ থেকে ৪০০ জন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বলেন, গতকাল শুক্রবার বিকেলে বাঁশখালীর সাবেক সংসদ সদস্য ও সাবেক বন ও পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর বাড়িতে বাঁশখালী বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ হয়। শেষে বিক্ষোভ মিছিলটি ২ নম্বর ওয়ার্ডের কালিপুর জহুরছড়া সড়কে উঠার সময় অনুমতি না থাকায় তাদের গতিরোধের চেষ্টা করে পুলিশ। এসময় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা বিনা উস্কানিতেই পুলিশের ওপর হামলা চালায়। এতে আনোয়ারা-বাঁশখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ন কবিরসহ পুলিশের অন্তত ১৪ জন সদস্য আহত হয়েছেন। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলার বিভিন্ন হাসপাতলে চিকিৎসা দেওয়া হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি'র সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট শওকত ওসমান বলেন, বাঁশখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয় বিএনপি। ওই সমাবেশ পুকুরিয়া ইউনিয়নে করার কথা ছিল। কিন্তু বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ বিএনপির সমাবেশের খবর জেনে শুক্রবার সকাল থেকে পুরো বাঁশখালীর প্রধান সড়কে ইউনিয়নভিত্তিক নেতা-কর্মীরা যার যার অবস্থানে সভা-সমাবেশের ডাক দিয়ে রাস্ত দখল করে রাখে। বিএনপি নেতারা এই খবর জানতে পেরে সমাবেশ আয়োজন করে দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি জাফরুল ইসলাম চৌধুরীর পশ্চিম গুণাগরীর বাড়িতে। বিকাল ৪টায় ওই সমাবেশ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাদের বাড়ি হয়ে প্রধান সড়কে ওঠার সময় গুণাগরী জহুর সড়কে পুলিশি বাধার মুখে পড়ে।

দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও বাঁশখালীর সাবেক সংসদ সদস্য সাবেক বন এবং পরিবেশ প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিসকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা বলেন, মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা যাওয়ার পথে পুলিশ বাধা দেয়। পুলিশকে অনুরোধ করেও নেতা-কর্মীরা ব্যর্থ হয়। পুলিশ বার বার নেতা-কর্মীদেরকে ক্ষিপ্ত করে তুলে ধাওয়া দিলে ইট-পাটকেল ছুড়েছে। এ সময় নেতা-কর্মীদের উপর পুলিশ হামলা চালায়। এতে অন্তত আমাদের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর