শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ১০:২১ পিএম, ২০২৫-০৮-২১
বোয়ালখালীতে ইয়াবা সেবন ও মদ পানের অপরাধে তিনজনকে কারাদন্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার রায়খালী ও শাকপুরা এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইয়াবা সেবন ও সংরক্ষণ এবং সামাজিক শান্তি শৃঙ্খলা ভঙ্গের দায়ে শওকত ইসলাম জিকু,কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার অর্থদণ্ড করেন। যীশু দে ও সৈকত বিশ্বাসকে মদপানের দায়ে প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শত টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা শেষে উদ্ধারকৃত ইয়াবা ও চোলাই মদ সকলের সম্মুখে ধ্বংস করা হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপ পরিদর্শক এ কে এম আজাদ উদ্দিনের নেতৃত্বে একটি দল।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রত্যেককে বিনাশ্রম কারাদন্ড ও জরিমানা করা হয়েছে। মাদক কারবারি ও সেবনকারীরা দেশ ও জাতির শত্রু।মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited