শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০২:০৫ পিএম, ২০২১-১১-১৬
বান্দরবানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ১২০০ পিস ইয়াবা সহ এক পুলিশ সদস্যকে আটক করা হয়েছে।সোমবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় বান্দরবান পৌরসভার ১ নং ওয়ার্ডের ,বালাঘাটা,ভরাখালি রোড,গোদার পাড় এলাকা হতে আটক করা হয় তাকে। আটককৃত ব্যাক্তির নাম মোঃ কামাল(৩২),পিতা-মৃত সামশুল আলম,গ্রাম-লতিফ পুর,বহদ্দারবাড়ী,থানা-আকবর শাহ্,চট্টগ্রাম জেলার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বান্দরবান জেলা কার্যালয় সুত্রে জানা যায়, সহকারী পরিচালক মোঃ বাবুল সরকার এর সার্বিক দিকনির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে পরিদর্শক মোঃ আলমগীর পাশার নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১২০০ পিস ইয়াবাসহ আটক করা হয় তাকে।বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ ভাবে মাদক দ্রব্য নিজ হেফাজতে রাখার দ্বায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরো জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কৃত ব্যাক্তি জানান তিনি একজন পুলিশ কনস্টেবল,বর্তমানে তিনি বান্দরবান চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বান্দরবান এ কোর্ট পুলিশের দায়িত্বে কর্মরত আছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার কৃত ইয়াবা ব্যাবসায়িকে বান্দরবান সদর থানায় হস্তান্তর করা হয়। তিনি আরো বলেন বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার প্রেক্ষিতে এরই ধারাবাহিকতায় পার্বত্য বান্দরবানে মাদকের বিস্তার ও অপব্যবহার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,বান্দরবান জেলা কার্যালয়ের চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited