চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৫ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় ডা: শাহাদাত হোসেন

ইসলামাবাদীর কর্ম ও ধ্যান ছিল সাধারণ মানুষের সুশিক্ষা

মামুনুর রশিদ সেলিম    |    ১০:৫১ পিএম, ২০২৫-১০-২৪

মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৫ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় ডা: শাহাদাত হোসেন

চসিক মেয়র ডা: শাহাদাত হোসেন বলেছেন, মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রখ্যাত আলেম হওয়া সত্ত্বেও ধর্মান্ধ ছিলেন না বরং যুক্তিবাদী, বিজ্ঞান মনস্ক ও জনসেবক ছিলেন। উপমহাদেশে জনদরদী একজন দেশপ্রেমিক, উদার মানবতাবাদী, সাংবাদিকতা জগতের পথিকৃৎ, ত্যাগের মহিমায় ভাস্বর রাজনীতিবিদ, শিক্ষক এবং বহুদর্শী বিচক্ষণ সাংগঠনিক ব্যক্তিত্ব ছিলেন। তাঁর কর্ম ও ধ্যান ছিল সাধারণ মানুষের সুশিক্ষা, নৈতিক মূল্যবোধ, আনুষ্ঠানিক এবং অনানুষ্ঠানিকভাবে জ্ঞান দান, বৃটিশ বিরোধী আন্দোলনে নেতৃত্বদান। চলমান অসংযত ধর্মীয় নগ্নতান্ডব প্রতিহত করতে নতুন প্রজন্ম ইসলামাবাদীর জীবন ও আর্দশ অনুসরণ অপরিহার্য। বাল্যবিবাহ, নারী নির্যাতন রোধ, সমাজের কুসংস্কার, দুর্নীতি প্রতিরোধে উদ্বুদ্ধ করেন। শিক্ষার্থীদের বিশেষত মাদ্রাসা ছাত্রদের রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ভূগোল, ইতিহাস, আধুনিক দর্শন ও বিজ্ঞান সম্পর্কে অর্থকরী বিদ্যা শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। তিনি ভূগোল শাস্ত্রে পারদর্শী ছিলেন। নতুন প্রজন্মকে বিজ্ঞান, ইংরেজি ও কারিগরি শিক্ষার প্রতি অগ্রগামী করতে বিভিন্ন পদক্ষেপ ও প্রচারণা চালান।

তিনি মওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৫ তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লায়ন এস এম মোর্শোদ হোসেনের সভাপতিত্বে আজ ২৪ অক্টোবর (শুক্রবার) বিকালে কদম মোবারক মুসলিম এতিমখানা প্রাঙ্গণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষক ড. শামসুদ্দীন শিশির, তিনি বলেন, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন শিক্ষা, মানবতা ও ন্যায়বিচারের প্রতীক। তিনি নারী শিক্ষা, ধর্মীয় সম্প্রীতি এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা রেখেছেন। তাঁর জীবন ও আদর্শ আজও আমাদের জন্য প্রেরণার উৎস। জাতীয় আরবি বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা এবং কদম মোবারক মুসলিম এতিমখানা ও স্কুলের প্রতিষ্ঠাতা হিসেবে মনিরুজ্জামান ইসলামাবাদীর অবদান ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবে।

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী-পরিচালক মো: জসিম উদ্দিন, কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব মাওলানা বদিউল আলম রিজভী।

সোহেল মো: ফখরুদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন আজাদ খান, সৈয়দ আলা উদ্দিন, হারুন জামান, জাকের হোসেন, গাজী ইসলামাবাদী, মোহাস্মদ হাবিব উল্লাহ, ইমরান হোসেন জুয়েল, মুজিবুল হক সিদ্দীকী, হাফেজ মো: আমান উল্লাহ, অধ্যক্ষ ড: সানা উল্লাহ, আলা উদ্দীন।

রিটেলেড নিউজ

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

চবিতে তিন স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত


নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

নতুন চিফ প্রসিকিউটর অসমাপ্ত কাজ এগিয়ে নেবেন প্রত্যাশা তাজুল ইসলামের

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত


ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকাসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত


তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

তাজুলকে সরিয়ে আইসিটির নতুন চিফ প্রসিকিউটর আমিনুল

ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত


সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর

ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত


সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

সংবিধান সংস্কার পরিষদের শপথ এড়িয়ে বিএনপি কি আত্মঘাতী পথে?

আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) :  সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর