শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৪:৫৬ পিএম, ২০২৫-০৯-২৮
চট্টগ্রামের বোয়ালখালীতে বিলে বসানো মাছ ধরার ফাঁদে ধরা পড়েছে ১১ ফুট লম্বা এক অজগর। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ১০ নং আহলা করলডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রামের একটি বিলে সাপটি ধরা পড়ে।
প্রত্যক্ষদর্শী বটন ঘোষ বলেন, গগন মাস্টার বাড়ির পাশের বিলের পানিতে মাছ ধরার জন্য ফাঁদ বসিয়েছিলাম। সকাল ৮টার দিকে সেটি তুলতে গিয়ে দেখি বিশাল এক অজগর সাপ আটকা পড়েছে। খবর পেয়ে ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য আমির হোসাইন শাওন অজগরটি উদ্ধার করেন।
শাওন বলেন, বার্মিজ প্রজাতির অজগরটি লম্বায় প্রায় ১১ ফুট এবং ওজন আনুমানিক ১২ কেজি হবে। সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধার হওয়া সাপটি বন বিভাগের সাথে কথা বলে জঙ্গলে অবমুক্ত করা হবে।তিনি জানান, গত এক সপ্তাহে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারটি অজগর উদ্ধার করা হয়েছে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited