শিরোনাম
চবি প্রতিনিধি : | ০৭:৫৭ পিএম, ২০২৫-১২-১৮
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) গণিত বিভাগের উদ্যাগে এবং বাংলাদেশ গণিত সোসাইটির সহায়তায় দুই দিনের ২৪তম আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চবি মেরিন সায়েন্সস অ্যান্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে কনফারেন্সের উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, বিশেষ অতিথি চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল আমীন।
প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, গণিত চবির অন্যতম সমৃদ্ধ একটি বিভাগ। গবেষণায় এ বিভাগের অনন্য অবদান রয়েছে। বিশ্ববিদ্যালয় হচ্ছে একাডেমিক এক্সিলেন্সের জায়গা, গবেষণামূলক কার্যক্রমের কেন্দ্রবিন্দু। এজন্য আমরা এসব কার্যক্রমকে সব সময় উৎসাহিত করি। আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমানে সর্বোচ্চ একাডেমিক পরিবেশ বিরাজ করছে। প্রায় প্রতিদিন গবেষণামূলক সভা-সেমিনারসহ নানা কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে। আমাদের বিশ্ববিদ্যালয় খুব নানন্দিক সৌন্দর্যে ভরপুর, আমরা চেষ্টা করছি এর সাথে একাডেমিক এক্সিলেন্স যোগ করতে।
উপাচার্য বলেন, গণিত ছাড়া আমাদের জীবন অচল। আমাদের সামাজিক ও অর্থনৈতিক জীবন পরিচালনার ক্ষেত্রে গণিতের গুরুত্ব অপরিসীম। এজন্য এ ধরনের প্রোগ্রাম গণিতের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তুলবে পাশাপাশি গবেষণায় সহযোগিতা করবে। আশা করি এ কনফারেন্স থেকে নতুন নতুন ভাবনা, ধারণা উঠে আসবে, যেটি গণিত খাতকে আরও সমৃদ্ধ করবে। এ কনফারেন্সের সার্বিক সফলতা কামনা করছি।
উদ্বোধকের বক্তব্যে ইউজিসির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বলেন, গণিত খুবই শক্তিশালী বিভাগ। গণিত শুধুমাত্র নাম্বার ও ফরমুলার মধ্যে সীমাবদ্ধ নয়, গণিত হচ্ছে যুক্তি, এটি চিন্তাকে স্পষ্ট করে। গণিত বিজ্ঞানের ভিত্তি। প্রকৌশল, প্রযুক্তি, অর্থনীতি ও ব্যবসাসহ অনেক কিছুরই মূল হচ্ছে গণিত। বর্তমান যুগ হচ্ছে ডাটা সায়েন্স ও আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের, এসব নির্ভর করছে গণিতের ওপর। গাণিতিক সঠিক ভাবনা ছাড়া এসব ক্ষেত্রে গবেষণা সম্ভব না।
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited