শিরোনাম
ঢাকা অফিস : | ০১:১৩ পিএম, ২০২১-০৯-২৮
ধর্মীয় ওয়াজ-অনুষ্ঠানে নানা ধরনের বক্তব্য দিয়ে সমালোচিত মুফতি কাজী ইব্রাহিমকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি দল।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি বলেন, মুফতি কাজী ইব্রাহিমকে আটক করে ডিবি কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঠিক কী কারণে তাকে ডিবি আটক করেছে জানতে চাইলে হাফিজ আক্তার বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।
ডিবির একটি সূত্র বলছে, মুফতি ইব্রাহিম তার ওয়াজে এমন সব বক্তব্য দিয়েছেন, যা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা-সমালোচনা ও বিতর্ক হচ্ছে। এই বক্তা এমন বক্তব্যও দিয়েছেন যে, ‘করোনাভাইরাসের টিকা দেওয়ার কারণে নারীর দাঁড়ি গজাচ্ছে, পুরুষের কণ্ঠ পাল্টে নারীকণ্ঠ হচ্ছে।’ যদিও মুফতি ইব্রাহিম গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তার বক্তব্যের সমর্থনে নানা যুক্তি দিয়েছেন।
তার সেসব বক্তব্য ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। এসব বিষয় যাচাই-বাছাই করতে তাকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে বাসায় ডিবি পুলিশের উপস্থিতির খবরে ফেসবুক লাইভে এসে মুফতি ইব্রাহিম অভিযোগ করেন, তার বাসা ‘র’ এর এজেন্ট ‘গুণ্ডা ডিবি পুলিশ’ ঘেরাও করেছে। তিনি ২০ মিনিটের বেশি সময় লাইভে কথা বলেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited