শিরোনাম
ঢাকা অফিস : | ০৪:১০ পিএম, ২০২৬-০৯-২৪
দেশে গ্যাসের উৎপাদন কিছুটা বেড়েছে। গত ২২ থেকে ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে মোট ২ হাজার ৫৮৭ দশমিক ৪ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) গ্যাস উৎপাদন হয়েছে।এর মধ্যে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন হয়েছে ১ হাজার ৬০৫ দশমিক ৪ এমএমসিএফডি। আর আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পুনঃগ্যাসীকরণের মাধ্যমে সরবরাহ হয়েছে ৯৮২ এমএমসিএফডি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পেট্রোবাংলার দৈনিক গ্যাস ও কনডেনসেট উৎপাদন এবং বিতরণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, দেশে মোট ১১৯টি উৎপাদনশীল কূপের গ্যাস উৎপাদন সক্ষমতা ৩ হাজার ৮৫৪ এমএমসিএফডি। এর বিপরীতে উৎপাদন হয়েছে ২ হাজার ৫৮৭ দশমিক ৪ এমএমসিএফডি, যা মোট সক্ষমতার ৬৭ দশমিক ১ শতাংশ। দেশীয় গ্যাস উৎপাদনে সবচেয়ে বেশি অবদান রেখেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। প্রতিষ্ঠানটির ৪৪টি উৎপাদনশীল কূপ থেকে গ্যাস উৎপাদন হয়েছে ৪৮১ দশমিক ৯ এমএমসিএফডি। তাদের মোট উৎপাদন সক্ষমতা ৮৫১ এমএমসিএফডি। সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (এসজিএফএল) এর ১৭টি উৎপাদনশীল কূপ থেকে উৎপাদন হয়েছে ১৩৮ দশমিক ৭ এমএমসিএফডি। প্রতিষ্ঠানটির সক্ষমতা ১৪৩ এমএমসিএফডি। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ১৫টি উৎপাদনশীল কূপ থেকে গ্যাস উৎপাদন হয়েছে ১০৩ দশমিক ৮ এমএমসিএফডি। তাদের সক্ষমতা ১৪৫ এমএমসিএফডি। অন্যদিকে আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিগুলোর (আইওসি) ৪৩টি উৎপাদনশীল কূপ থেকে গ্যাস এসেছে ৮৮১ এমএমসিএফডি। এসব কূপের মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬১৫ এমএমসিএফডি। এছাড়া আরপিজিসিএল পরিচালিত এলএনজি থেকে পুনঃগ্যাসীকরণের মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৯৮২ এমএমসিএফডি গ্যাস। এর সক্ষমতা ১ হাজার ১০০ এমএমসিএফডি। প্রতিবেদনে আরও দেখা যায়, ওই সময়ে গ্যাস উৎপাদনের পাশাপাশি কনডেনসেট উৎপাদন হয়েছে মোট ৫ হাজার ৮২২ দশমিক ২ ব্যারেল। এর মধ্যে বিজিএফসিএল থেকে ৩৭৪ দশমিক ৩, এসজিএফএল থেকে ৬১১ দশমিক ৪, বাপেক্স থেকে ২৫, আইওসি থেকে ৪ হাজার ৮১১ দশমিক ৫ ব্যারেল কনডেনসেট উৎপাদন হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি দর জ্বালানি তেলে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : পরিবহন, শিল্প ও কৃষিতে বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে আমদানি করা জ্বালানির ওপর নির্ভরতা কমাতে পারে বাংà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ঘন ঘন লোডশেডিংয়ে একের পর এক তাঁত থেমে যাচ্ছে, কমছে উৎপাদন; সঙ্গে কমছে তাঁত শ্রমিকদের আয়। যে শ্রমিক স...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : কয়েক হাজার শ্রমিক এক ফ্লোরে। সারি সারি টেবিলে উন্নত সব সেলাই মেশিন। নতুন কাপড়ে গভীর মনোযোগ দিয়ে সে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) নিয়ে একই দিনে একই বিষ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : পদ্মা অয়েল পিএলসি.-এর ৫৬তম বার্ষিক সাধারণ সভা ৩ জানুয়ারি ২০২৬ তারিখে সকাল ১১:০০ টায় ডিজিটাল প্ল্যাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited