শিরোনাম
বান্দরবান প্রতিনিধি : | ০৩:৪৭ পিএম, ২০২৫-১২-২৭
বান্দরবানের নাইক্ষ্যাংছড়িতে ১১ লাখ ৩৮ হাজার টাকা জাল নোট উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে ঘটনায় জড়িত দুই মিয়ানমার নাগরিকসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতার কক্সবাজার উখিয়া ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার মোহাম্মদ রশিদের ছেলে হাবিব উল্লাহ (১৯), নুরুল ইসলামের ছেলে আলী জোহার (২৮) ও উখিয়া কুতুপালং ৯ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ইমাম উদ্দিনের ছেলে আবুল হাশেম (৩২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি ৪ নম্বর দোছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ওয়াচ্ছাখালী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় নুরুল ইসলামের দোকানের সামনে থাকা পুরাতন সিএনজি তল্লাশি করে কালো রঙের পলিথিনের বাজারের ব্যাগে মোড়ানো ১০০০ টাকা সমমূল্য মানের কথিত ১২টি জাল নোটের বান্ডেল উদ্ধার করা হয়। একই সঙ্গে দুজন রোহিঙ্গা নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আবদুর রহমান বলেন, জাল টাকার মূল উৎস নিরূপণে তদন্ত চলমান রয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার সঙ্গে অন্যান্য জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান চলমান রয়েছে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited