চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের অনির্দিষ্টকালের গণছুটি, বোয়ালখালীতে ভোগান্তির শঙ্কা

বোয়ালখালী প্রতিনিধি :    |    ০৫:৪১ পিএম, ২০২৫-০৯-০৮

পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের অনির্দিষ্টকালের গণছুটি, বোয়ালখালীতে ভোগান্তির শঙ্কা

চট্টগ্রামের বোয়ালখালীতে পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তা-কর্মচারীরা রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে অনির্দিষ্টকালের গণছুটিতে গেছেন।

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও দমন-পীড়নের প্রতিবাদে মোট ৭৬ জন কর্মকর্তা এ ছুটি নিয়েছেন বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।

সমিতির সদস্যরা জানান, পল্লী বিদ্যুৎ সিস্টেম সংস্কার, আরইবির শোষণ-নিপীড়ন বন্ধ এবং নিম্নমানের মালামাল থেকে মুক্তির দাবিতে চার দফা দাবি উত্থাপন করা হয়েছে। দাবি না মানা পর্যন্ত তারা ছুটিতে থাকবেন।

সকালে বোয়ালখালী জোনাল অফিসে সমিতির কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে একে একে ছুটির দরখাস্ত জমা দেন। পরে তারা অফিস ত্যাগ করেন। ফলে বর্তমানে অফিসে কেবল নিরাপত্তার দায়িত্বে থাকা দুই প্রহরী ও ডেপুটি জোনাল ম্যানেজার (ডিজিএম) ছাড়া আর কেউ নেই।

বোয়ালখালী অফিসের ডিজিএম জানান, ৭৬ জন কর্মকর্তার মধ্যে দুইজন নিয়মতান্ত্রিক ছুটিতে (অসুস্থতার কারণে) রয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন,
“এ অবস্থায় বিদ্যুৎ সরবরাহ কোনো কারণে ট্রিপ করলে তা চালু করার মতো লোকবল নেই। এতে বিদ্যুৎ বিপর্যয়ের ঝুঁকি রয়েছে।”

তবে আপাতত ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের মাধ্যমে সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। গণছুটিতে যাওয়া অনেক কর্মকর্তা নিজ বাড়িতে ফিরে গেছেন, কেউ কেউ কর্মস্থলের আশপাশে অবস্থান করছেন।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর