চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

মিরসরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

স্টাফ রিপোর্টার :    |    ০৬:৪৯ পিএম, ২০২৫-১০-১৮

মিরসরাইয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩

মিরসরাই থানা পুলিশের অভিযানে হত্যা, চুরি, মাদক ও জুয়া মামলার ১৩ জন আসামিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) গভীর রাত থেকে শনিবার (১৮ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, হত্যা মামলার আসামি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শিদলাই ইউনিয়নের লাডুচো গ্রামের সরফাত আলীর ছেলে আলমগীর হোসেন (৩৩)  চুরি মামলায় খৈয়াছড়া ইউনিয়নের পশ্চিম খৈয়াছড়া গ্রামের শামসুল আলমের ছেলে একরামুল হক (২৮), তার বিরুদ্ধে থানায় ১০টি মামলা রয়েছে।

মদ ও ইয়াবা সেবনের অপরাধে গ্রেপ্তারকৃতরা হলেন, মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে কামরুল হাসান বাপ্পি (৩৬),  একই গ্রামের এনামুল হকের ছেলে নুর উদ্দিন সেলিম (৪০)। মধ্যম মিঠানালা গ্রামের খোরশেদ আলমের ছেলে মঞ্জুরুল হক রানা (৩৪), মঘাদিয়া ইউনিয়নের তিনঘরিয়া টোলা গ্রামের মনিন্দ্র কুমার দাসের ছেলে স্বপন কুমার দাস (৫০) এবং মিঠানালা ইউনিয়নের মৃত রুহুল আমিনের ছেলে দেলোয়ার হোসেন (৫৮)।

এই সময় তাদের কাছ থেকে দেশীয় তৈরি ২ লিটার চোলাইমদ, ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মদক দ্রব্য সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

এছাড়া প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন : মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ গ্রামের ছৈয়দুল হকের ছেলে শাহাদাত হোসেন মামুন (৪৮), একই গ্রামের আবুল বাশারের ছেলে  নুরুল ইসলাম মনাই (৫৫), মৃত অহিদুল রহমানের ছেলে মো. রফিকুল ইসলাম (৫০), মঘাদিয়া ইউনিয়নের শেখটোলা গ্রামের মৃত শেখ আহম্মদের ছেলে আবুল কালাম (৪৮), একই গ্রামের মৃত আবু বক্করের ছেলে আবু তাহের (৬০) এবং গজারিয়া গ্রামের মৃত শফিউল্লাহ ছেলে বাচ্চু মিয়া (৫৬) ।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল রহমান গণমাধ্যমকে জানান, উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি, পেশাদার চোর ও মাদক মামলার আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক, জুয়া ও চুরি-ডাকাতি প্রতিরোধে মিরসরাই থানার পুলিশ সবসময় তৎপর। সমাজে আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার আসামি সবাইকে শনিবার (১৮ অক্টোবর) সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

রিটেলেড নিউজ

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

কাপ্তাই হ্রদ হয়ে পাঁচার হচ্ছে অবৈধ সিগারেট: সিগারেট ভর্তি ডাম্পারসহ আটক-২

আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত


চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত


আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত


সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত


১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

১০ মামলার আসামি কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত


আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারায় যুবলীগ নেতা আইয়ুব আলী গ্রেপ্তার

আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর