চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

লোহাগাড়ায় ২টি ইটভাটা গুড়িয়ে দিলো জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর

লোহাগাড়া প্রতিনিধি :    |    ০৫:২২ পিএম, ২০২১-০১-৩১

লোহাগাড়ায় ২টি ইটভাটা গুড়িয়ে দিলো জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর

লোহাগাড়ায় অবৈধ ২টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন ও  পরিবেশ অধিদপ্তর। রোববার (৩১ জানুয়ারী) সকাল থেকে লোহাগাড়া উপজেলা সদর ইউনিয়নে ও কলাউজান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  এসময় এসব ইটভাটার পরবর্তী কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়। অভিযানে উপজেলা সদর ইউনিয়নের নুরুচ্ছাফা কোম্পানীর মালিকানাধীন কেএনবি ও সৈয়দ মাস্টারের মালিকানাধীন  এলপিসি ইটভাটাক অবৈধভাবে গড়ে ওঠা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত হওয়ার কারণে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অভিযানের নেতৃত্বে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের উপ-পরিচালক মুহাম্মদ জমির উদ্দিন।  এছাড়া সাতাকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. জুলহাস উদ্দিন, র‍্যাব-৭ এর ডিএডি মুহাম্মদ আবদুল হক, লোহাগাড়া থানার এসআই মুহাম্মদ দেলোয়ার হোসেন,  পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং র‌্যাব, পুলিশ, ফায়ার সার্ভিসের বিপুল সংখ্যক সদস্য অভিযানে উপস্থিত ছিলেন।  চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিল্লুর রহমান জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশে অবৈধভাবে গড়ে ওঠা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পরিচালিত ইটভাটায় অভিযান চালিয়ে ২টি ইটভাটা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে।  ধারাবাহিকভাবে সব ইটভাটায় অভিযান পরিচালনা করা হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
 

রিটেলেড নিউজ

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

মাতামুহুরীতে টমটম উল্টে নারীর মৃত্যু

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের মাতামুহুরি উপজেলার দরবেশ কাটা মোড়ে টমটম উল্টে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। র...বিস্তারিত


ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

ইউনিয়ন পরিষদে বেওয়ারিশ কুকুরের অবাধ বিচরণ : সেবাগ্রহীতারা আতংকে 

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা,রাউজান : খোলার দিনে সেবাগ্রহীতা অসংখ্য নারী-পুরুষের ভীড়। অনেকেই এসেছেন ছোট বাচ...বিস্তারিত


২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

আমাদের ডেস্ক : : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিত...বিস্তারিত


রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজানের পশ্চিম গুজরায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ অনুষ্ঠিত

রাউজান প্রতিনিধি : : নেজাম উদ্দিন রানা, রাউজান: চট্টগ্রামের রাউজানে গরীব–অসহায় পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে খাদ্যব...বিস্তারিত


 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

 চন্দনাইশে পৃথক মামলায় গ্রেপ্তার ৩

চন্দনাইশ প্রতিনিধি : : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন এক...বিস্তারিত


 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

 আলীকদমে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের অভিযান: ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলায় নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচটি ফার...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর