চট্টগ্রাম   সোমবার, ৩ আগস্ট ২০২৬  

শিরোনাম

দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর ১৫তম বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রামের গণমাধ্যমের বৈষম্য দূর করার আহ্বান

আমাদের ডেস্ক :    |    ০৭:৩৫ পিএম, ২০২৬-০৮-০২

 দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’-এর ১৫তম বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রামের আঞ্চলিক গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকভাবে আরও শক্তিশালী করার পাশাপাশি দীর্ঘদিনের বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, দেশের অর্থনীতি, সমুদ্রবন্দর, শিল্প ও বাণিজ্যে চট্টগ্রামের অবদান অনস্বীকার্য হলেও স্থানীয় গণমাধ্যম সেই অনুপাতে মূল্যায়ন ও সহযোগিতা পায় না। ফলে চট্টগ্রামের উন্নয়ন, সম্ভাবনা ও জনআকাঙ্ক্ষার অনেক বিষয়ই জাতীয় পরিসরে যথাযথভাবে প্রতিফলিত হয় না। তাই আঞ্চলিক সংবাদমাধ্যমকে টিকিয়ে রাখতে সরকার, করপোরেট প্রতিষ্ঠান এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

শনিবার (১ আগস্ট) বিকেলে নগরীর কাজীর দেউরিস্থ অ্যাপোলো শপিং সেন্টারের তৃতীয় তলায় চবি হল-৩১ মিলনায়তনে দৈনিক আমাদের চট্টগ্রাম-এর ১৫তম বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

পবিত্র আল-কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন চরম্বা নূরিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন দৈনিক আমাদের চট্টগ্রাম-এর সাহিত্য সম্পাদক ও লেখক-সাংবাদিক আবদুল্লাহ মজুমদার। পরে তিনি সাংবাদিক শাহ জালালের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন।

দৈনিক আমাদের চট্টগ্রাম-এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের প্রেসিডেন্ট জুবাইদা কাদের চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, একটি দায়িত্বশীল গণমাধ্যম কেবল সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি রাষ্ট্র, সমাজ ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের প্রত্যাশা তুলে ধরতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। তিনি বলেন, গত দেড় দশকে নানা সীমাবদ্ধতা সত্ত্বেও চট্টগ্রামের সাংবাদিকরা নিষ্ঠা, সাহসিকতা ও দায়িত্ববোধ নিয়ে জনস্বার্থে কাজ করে যাচ্ছেন। আঞ্চলিক গণমাধ্যমের প্রতি বিদ্যমান বৈষম্য দূর করে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা সময়ের দাবি।

প্রধান আলোচক জুবাইদা কাদের চৌধুরী বলেন, স্বাধীন, নৈতিক ও দায়িত্বশীল গণমাধ্যমই গণতন্ত্রের অন্যতম ভিত্তি। সত্য প্রকাশে সাহস, পেশাগত সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতাই সাংবাদিকতার মূল শক্তি। তিনি বলেন, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের এই সময়ে অনুসন্ধানী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার গুরুত্ব আরও বেড়েছে। তরুণ সাংবাদিকদের দেশপ্রেম, নৈতিকতা ও পেশাগত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, গণমানুষের পক্ষে অবস্থান নেওয়া সাংবাদিকতাই সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে।

সভাপতির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেন, একটি সংবাদপত্র কেবল সংবাদ পরিবেশনের মাধ্যম নয়; এটি সমাজের বিবেক এবং মানুষের প্রত্যাশার প্রতিফলন। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতার মধ্যেও দৈনিক আমাদের চট্টগ্রাম সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠতা ও জনস্বার্থের প্রশ্নে আপসহীন থেকে চট্টগ্রামের মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও অধিকারবিষয়ক সংবাদ প্রকাশ করে আসছে। ভবিষ্যতেও পাঠকের আস্থা ধরে রেখে দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সাংবাদিকতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, বার্তা সম্পাদনা, সাহিত্য, শিক্ষা, সমাজসেবা, অর্থনৈতিক উন্নয়ন, দেশপ্রেমে উদ্বুদ্ধ নেতৃত্ব এবং রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৫ জন বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজসেবক ও সংগঠককে গুণীজন সম্মাননা ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ছিলেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, প্রধান আলোচক জুবাইদা কাদের চৌধুরী, সভাপতি ও দৈনিক আমাদের চট্টগ্রাম-এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী, নির্বাহী সম্পাদক জান্নাতুল ফেরদৌস, বার্তা সম্পাদক আ ন ম তাজওয়ার আলম, সাহিত্য সম্পাদক আবদুল্লাহ মজুমদার, সহসম্পাদক সেলিম উল্লাহ, সহসম্পাদক মাওলানা নুর মোহাম্মদ, সহসম্পাদক দিলরুবা শরীফ, স্টাফ রিপোর্টার শাহ জালাল, মামুনুর রশীদ সেলিম ও মিঠুন দাশ, অফিস ইনচার্জ মো. তারেক উল ইসলাম, দৈনিক আমাদের বাংলা-এর ব্যুরোপ্রধান মোহাম্মদ তারেকুল ইসলাম, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, মেরিন সান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সানাউল্লাহ, প্রেস বিডি ২৪ ডটকমের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সাহাব উদ্দিন, আশরাফ ট্রেডিং ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ আশরাফ আলী, সেবা সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি তৈয়ব শাহী, সিটি স্কয়ার রিয়েল এস্টেটের জেনারেল ম্যানেজার মোহাম্মদ নুরুল কবির, সাংবাদিক মুনীর চৌধুরী, জামিলা রহমান চৌধুরী, মাহদিয়াত রহমান চৌধুরী এবং আশরা রহমান চৌধুরী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের বিভিন্ন ক্ষেত্রে সততা, পেশাদারিত্ব, জনকল্যাণ ও দেশপ্রেমমূলক অবদানের স্বীকৃতি দিতেই এ সম্মাননা প্রদান করা হয়েছে। বক্তারা বলেন, যোগ্য ব্যক্তিদের সম্মানিত করার সংস্কৃতি সমাজে ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলে এবং নতুন প্রজন্মকে সৃজনশীল ও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করে।

অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথি, প্রধান আলোচক, সভাপতি ও অন্যান্য অতিথিবৃন্দ সম্মাননাপ্রাপ্তদের হাতে গুণীজন সম্মাননা ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। পরে অতিথি, গুণীজন ও পত্রিকার কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে কেক কেটে দৈনিক আমাদের চট্টগ্রাম-এর ১৫তম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

শেষপর্বে মাওলানা আবরার হোসেইনের পরিচালনায় দেশ, জাতি, দৈনিক আমাদের চট্টগ্রাম-এর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিক, শিক্ষাবিদ, সাহিত্যিক, রাজনীতিক, ব্যবসায়ী, সংস্কৃতিকর্মী, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক, শিক্ষাবিষয়ক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

ত্রাণ বিতরণে নৈতিকতার প্রশ্ন

ত্রাণ বিতরণে নৈতিকতার প্রশ্ন

আবদুল্লাহ মজুমদার : : প্রাকৃতিক দুর্যোগ মানুষের সক্ষমতার সীমাবদ্ধতাকে যেমন প্রকাশ করে, তেমনি মানুষের মানবিকতা, রাষ্ট্...বিস্তারিত


শূন্য থেকে বৈশ্বিক উচ্চতায় ‘এশিয়ান গ্রুপ’

শূন্য থেকে বৈশ্বিক উচ্চতায় ‘এশিয়ান গ্রুপ’

আ.ন.ম. তাজওয়ার আলম : বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন এবং বৈদেশিক মুদ্রা অর্জনের ইতিহাসে তৈরি পোশাক (RMG) শিল্প একট...বিস্তারিত


সৈয়দ এনামুল তাজের জন্মদিনে

সৈয়দ এনামুল তাজের জন্মদিনে

আবদুল্লাহ মজুমদার : : বিধির পোশাকে তিনি শৃঙ্খলার প্রহরী এক দীপ্তিমান নাম, কাব্যের অলিন্দে জ্বালান তিনি মননের অনির্বাণ ...বিস্তারিত


তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

তামাক: রাজস্বের আড়ালে লুকানো মৃত্যুর বাণিজ্য

আবদুল্লাহ মজুমদার : : ধোঁয়ার কুণ্ডলীর ভেতরে মানুষ খুঁজে পায় সাময়িক প্রশান্তি, কেউ খুঁজে পায় অভ্যাস, আর কেউ ক্লান্ত জীবনে...বিস্তারিত


নগর ব্যবস্থার ভাঙন: ব্যাটারিচালিত রিকশার বিস্তার ও রাষ্ট্রীয় অচলাবস্থা

নগর ব্যবস্থার ভাঙন: ব্যাটারিচালিত রিকশার বিস্তার ও রাষ্ট্রীয় অচলাবস্থা

আবদুল্লাহ মজুমদার : : বাংলাদেশের শহর ও উপশহরের রাস্তায় এখন এক নতুন বাস্তবতার দৃশ্য স্পষ্ট—ব্যাটারিচালিত রিকশার নীরব ...বিস্তারিত


কেন হচ্ছে ঘন ঘন ভূমিকম্প, করণীয় কি 

কেন হচ্ছে ঘন ঘন ভূমিকম্প, করণীয় কি 

আমাদের ডেস্ক : : সামিরা নিপা ইসলামিক দৃষ্টিকোণ থেকে ঘন ঘন ভূমিকম্প হওয়াকে কিয়ামতের অন্যতম একটি বড় নিদর্শন এবং মহা...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর