শিরোনাম
রাউজান প্রতিনিধি : | ০৯:৫৯ পিএম, ২০২২-০৬-২৭
রাউজান উপজেলায় ব্যক্তিগত অর্থায়নে ৩৫ হাজার গাছের চারা বিতরণ করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।
সোমবার (২৭ জুন ) উপজেলা ডাক-বাংলো প্রাঙ্গন থেকে এসব গাছের চারা বিতরণ করা হয়েছে।
রাউজান উপজেলায় বৃক্ষরোপন কার্যক্রম জোরদারকরণে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণে উদ্যোগ গ্রহণ করেন তিনি। রাউজান উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন, সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন) সঞ্জিব কুমার সুশীল। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ, কাউন্সিলরবৃন্দ ও আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে প্রতিটি ইউনিয়নে ২ হাজার করে এবং পৌরসভা সহ মোট ৩৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়। পরে উপজেলা পরিষদে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজানের সংসদ এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। এছাড়া সাংসদ ৫০জন ক্যান্সার রোগীকে ৫০ হাজার করে দুই লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন। এসময় উপজেলা সমাজ সেবা অফিসার মনির হোসেন উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited