শিরোনাম
রাঙ্গুনিয়া প্রতিনিধি : | ০৪:০২ পিএম, ২০২২-০৯-২৪
রাঙ্গুনিয়ায় একটি খামারে আগুন লেগে ১৮টি গবাদিপশু পুড়ে মারা গেছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টায় উপজেলার সরফভাটা ইউনিয়নের সিপাহী পাড়া সমাজ কল্যাণ সমিতি খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় ৭টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে খামারে থাকা ১৯টি গরুর মধ্যে ১৮ গাভী পুড়ে মারা গেছে। একটি গরু উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘরের মূল্যবান মালপত্রও পুড়ে গেছে। খবর পেয়ে রাঙ্গুনিয়া সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সিপাহী পাড়া সমাজ কল্যাণ সমিতির সভাপতি সাইমন রউফ বলেন, সন্ধ্যায় আগুন লেগে পুরো খামার পুড়ে গেছে। একটিমাত্র গরু উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকি সব গরু আগুনে পুড়ে মারা গেছে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, খামারে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ১৮টি গরু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited