চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে আইনগত সহায়তা দিবস পালিত

খবর বিজ্ঞপ্তি    |    ০৭:২০ পিএম, ২০২৫-০৪-২৮

চট্টগ্রামে আইনগত সহায়তা দিবস পালিত

আজ চট্টগ্রাম, জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির বক্তৃতায় লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম বলেছেন, সরকারি খরচে আইনি সহায়তা অসহায় মানুষের সাংবিধানিক অধিকার।

উক্ত অধিকার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় লিগ্যাল এইড এর বিকল্প নেই। আইনি সহায়তার পাশাপাশি বিনামূল্যে আইনি পরামর্শ, এবং আপসযোগ্য যে কোন বিরোধ কিংবা মামলা মীমাংসা সভার মাধ্যমে নিষ্পত্তির নির্ভরযোগ্য স্থান।

সরকারি আইনি সহায়তা কার্যক্রমের সফল বাস্তবায়নের জন্য সর্বাগ্রে প্রয়োজন জনসচেতনতা এবং ব্যাপক প্রচার-প্রচারণা ও জনমত সৃষ্টি। দেশের আপামর জনসাধারণের আইনি অধিকার নিশ্চিত করার সাথে সাথে তাদেরকে সরকারি আইন সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতন করার লক্ষে সরকার প্রতি বছরের ন্যায় এ বছরও জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করছে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন আইনি সহায়তা দিবস উদযাপন কমিটির আহবায়ক ও বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম। সরকারি আইনি সহায়তা কার্যক্রম ও জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রামের কার্যক্রমের উপর বিশেষ প্রতিবেদন উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) জনাব রূপন কুমার দাশ। 

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল জান্নাতুল ফেরদৌস, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মিজানুর রহমান, মেট্রোপলিটন পুলিশের ডিসি হেড কোয়ার্টার অতিরিক্ত জেলা পুলিশ সুপার জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আবদুস সাত্তার, সাধারন সম্পাদক এড. মোঃ হাসান আলী চৌধুরী, ইলমার প্রধান নির্বাহী ও মানবাধিকার কর্মী জেসমিন সুলতানা পারু প্রমূখ।

আলোচনা সভার পূর্বে জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম ফেষ্টুন, বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন। আদালত চত্ত্বর থেকে দিবসকে স্বাগত জানিয়ে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামের নীচ তলায় পার্কিং হলে দিনব্যাপী লিগ্যাল এইড ফেয়ার, ফ্রি- মেডিকেল ক্যাম্প ও স্বেচ্চায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

আলোচনা সভা শেষে জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রামের ২০২৪খ্রিঃ সময়ে কর্মদক্ষতা বিবেচনায় এডভোকেট আশরাফি বিনতে মোতালেবকে জেলার শ্রেষ্ঠ প্যানেল আইনজীবী সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর