চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সাতকানিয়ায় শঙ্কার ভোট, ঝুঁকিপূর্ণ ৬ ইউনিয়ন

সাতকানিয়া প্রতিনিধি :    |    ০৩:৪৯ পিএম, ২০২২-০২-০৬

সাতকানিয়ায় শঙ্কার ভোট, ঝুঁকিপূর্ণ ৬ ইউনিয়ন

সাতকানিয়া উপজেলার ১৬টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। সোমবারের (৭ ফেব্রুয়ারি) নির্বাচন ঘিরে এরই মধ্যে এসব ইউনিয়নে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশনা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে। 
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ৪ ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। তবে ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।  

এই চারটি ইউনিয়ন ছাড়া বাকি ১২টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন বাজালিয়া, ধর্মপুর, খাগরিয়া, সোনাকানিয়াকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া আরও ২ ইউনিয়ন কাঞ্চনা ও চরতি ইউনিয়নে সংঘাতের আশঙ্কা করছে কমিশন। তবে অন্য ৬ ইউনিয়নকে গুরুত্বের তালিকায় রাখলেও ঝুঁকিপূর্ণ বলেনি নির্বাচন কমিশন।  

গত ২৯ ডিসেম্বর সপ্তম ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন। ২৩ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়ার পর প্রচারণা শুরু হলে এরই মধ্যে বিভিন্ন ইউনিয়ন পরিষদে সহিংসতার ঘটনা ঘটে। উপজেলার খাগরিয়া, আমিলাইশ, সোনাকানিয়া, ধর্মপুর ইউনিয়নে দুইপক্ষের সংঘর্ষে শতাধিক আহত ও ১ জনের প্রাণহানি হয়।
   
এদিকে, নির্বাচনের দিন ভোটকেন্দ্রে সংঘাত এড়াতে প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে ৬ সদস্যের পুলিশ টিম। এছাড়াও ৫ প্লাটুন বিজিবির পাশাপাশি র্যাবের ৬টি টহল টিম দায়িত্ব পালন করবে।  

চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বাংলানিউজকে বলেন, নির্বাচনে ১ হাজার ৩৬৩ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। অন্যান্য নির্বাচনে ৩-৪ ইউনিয়ন মিলে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করলেও এবারের নির্বাচনে প্রতিটি ইউনিয়নের জন্য ১ জন করে ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। প্রতিবারের মতো এবারও ভোটের দিন ব্যালট পাঠানো হবে কেন্দ্রে।

নির্বাচনে ১৪৫টি ভোট কেন্দ্রের ৬৭১ বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন ২ লাখ ৪৬ হাজার ৯০৩ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৫০৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ১৪ হাজার ৩৯৮ জন। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর