শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৮:০৬ পিএম, ২০২২-০৯-২০
মিরসরাইয়ে দিন-দুপুরে প্রাইভেটকারে করে গরু চুরির ঘটনা ঘটেছে। (২০ সেপ্টেম্বর)'২২ মঙ্গলবার, দুপুরে উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের মহালংকা গ্রামে এই চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, বড়দারোগাহাট-কমরআলী সড়কের পাশে দুপুর বেলায় একটি গরু বাঁধা ছিলো। এসময় একটি প্রাইভেট এসে মহালংকা গ্রামের আলমগীর ভূঁইয়া দুলালের গরুটি গাড়িতে তুলে দ্রুত চলে যায়। দুলাল ওই এলাকার ফিতর ভূঁইয়া বাড়ির বাসিন্দা।
আলমগীর ভূঁইয়া দুলাল বলেন, 'মঙ্গলবার দুপুরে রাস্তার পাশে গরু বেঁধে রেখে আমি মাঠে কাজ করছিলাম। এসময় গোল্ডেন রংয়ের একটি পাইভেটকার এসে আমার গরুটি তুলে নিয়ে যাই। আমি গাড়ির পেছন পেছন গিয়েও আর রক্ষা করতে পারিনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠে কারটি উত্তর দিকে চলে গেছে'। স্থানীয় হাইতকান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মো. জামশেদ আলম গরু চুরির সত্যতা স্বীকার করে বলেন,' আজ দুপুরে আমার ওয়ার্ডের আলমগীর ভূঁইয়ার একটি গরু প্রাইভেটকারে তুরে নিয়ে গেছে। সংঘবদ্ধ একটি চক্র উপজেলার বিভিন্ন এলাকা থেকে চুরি করে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে পুলিশ প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন'।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক কহিনুর হোসেন বলেন, 'প্রাইভেটকারে করে গরু চুরির বিষয়ে আমি অবগত নই। কেউ অভিযোগও করেনি। তারপরও খোঁজ খবর নিয়ে দেখছি'।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited