চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকে সারাদেশে সড়ক অবরোধ

আ.ন.ম. তাজওয়ার আলম    |    ০৯:১৯ পিএম, ২০২৫-১২-২৮

শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকে সারাদেশে সড়ক অবরোধ

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের ডাকে সারাদেশে সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। 

রোববার দুপুরের পর চট্টগ্রাম, রাজশাহী, গাজীপুর, সিলেট, খুলনা, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর, মেহেরপুর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নগর ও মহাসড়কে এ কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। একাধিক স্থানে মহাসড়ক অবরোধের ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং জনদুর্ভোগ সৃষ্টি হয়।

চট্টগ্রামে দক্ষিণ চট্টগ্রামের প্রবেশমুখ শাহ আমানত সেতুর উত্তরপাড়ে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। একই সঙ্গে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ওয়াই জংশন এলাকায় ব্লকেড দেওয়া হলে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রাজশাহীতে নগরের তালাইমারী মোড়ে ছাত্র-জনতা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। একই সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাজশাহী–নাটোর মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বিকেল সোয়া দুইটার দিকে তালাইমারী মোড়ে অবস্থান নিয়ে দড়ি, বেঞ্চ ও ইট দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়। এ সময় ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘গোলামি না আজাদি’ ও ‘আপস না সংগ্রাম’ স্লোগান দেওয়া হয়। জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক মো. নাহিদুল ইসলাম বলেন, হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সবাইকে প্রকাশ্যে আনতে হবে, অন্যথায় আন্দোলন আরও জোরদার করা হবে।

গাজীপুরে টঙ্গী কলেজগেট এলাকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন ছাত্র-জনতা। একই সময়ে চান্দনা চৌরাস্তা ও শ্রীপুরের মাওনা চৌরাস্তায় বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালিত হয়। বিকেল চারটা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

নারায়ণগঞ্জে সদর উপজেলার সাইনবোর্ড এলাকায় প্রায় দেড় ঘণ্টা ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন ছাত্র-জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে তিনটার দিকে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়। এতে ঢাকা ও চট্টগ্রামমুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ ও জনদুর্ভোগের কথা বিবেচনায় অবরোধ প্রত্যাহার করা হয়। জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নীরব রায়হান বলেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

রংপুরে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। রোববার বেলা দুইটা থেকে নগরের শহীদ হাদি চত্বরে (পূর্ব নাম ডিসির মোড়) এ কর্মসূচি শুরু হয়। ইনকিলাব মঞ্চ রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বানে অনুষ্ঠিত কর্মসূচিতে আহত জুলাই যোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় ছাত্রশক্তির নেতা-কর্মীরা অংশ নেন। বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ বিচারের দাবি জানান।

সিলেটে ইনকিলাব মঞ্চ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে চৌহাট্টা মোড়ে অবরোধ কর্মসূচি পালিত হয়। এতে জিন্দাবাজার–আম্বরখানা ও রিকাবীবাজার–মিরবক্সটুলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খুলনায় শিববাড়ী মোড়ে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। পাশাপাশি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হাদি হত্যার বিচারের দাবিতে অনশন কর্মসূচি শুরু করেন আহত জুলাই যোদ্ধাসহ কয়েকজন আন্দোলনকারী। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা।

বরিশালে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করা হলে বরিশাল বিভাগের ছয় জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা সেখানে জড়ো হন।

কুমিল্লায় নগরের কান্দিরপাড় এলাকার পূবালী চত্বরে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অবরোধ কর্মসূচি পালন করেন। মেহেরপুরে প্রেসক্লাবের সামনে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।

আন্দোলনকারীরা বলেন, দিনের আলোতে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হলেও এখনো প্রধান খুনিসহ জড়িতরা ধরাছোঁয়ার বাইরে। দ্রুত গ্রেপ্তার ও দৃশ্যমান বিচার নিশ্চিত না হলে সারাদেশে আন্দোলন আরও বিস্তৃত করা হবে।

রিটেলেড নিউজ

জুলাই বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুতি : ক্ষমতার লুটপাট ও অন্তর্বর্তী সরকারের পুতুল দশা!

জুলাই বিপ্লবের আদর্শ থেকে বিচ্যুতি : ক্ষমতার লুটপাট ও অন্তর্বর্তী সরকারের পুতুল দশা!

আ.ন.ম. তাজওয়ার আলম : ক্ষমতার বাহাদুরি আজ চরম আকার ধারণ করেছে। যারা ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই বিপ্লবের সময় ভীতু ও হতাশ...বিস্তারিত


থানায় মামলা গ্রহণে অনীহা, পুলিশের আতঙ্ক ও নিরাপত্তা ঝুঁকিতে জনগণ

থানায় মামলা গ্রহণে অনীহা, পুলিশের আতঙ্ক ও নিরাপত্তা ঝুঁকিতে জনগণ

আ.ন.ম. তাজওয়ার আলম : পতিত সরকার ও ভাইরাল ইস্যু ছাড়া কোনো মামলায় নিচ্ছে না পুলিশ প্রশাসন, এমনকি জিডি পর্যন্ত করা যাচ্ছ...বিস্তারিত


অর্থনীতিতে স্বস্তি ফিরলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে শঙ্কা

অর্থনীতিতে স্বস্তি ফিরলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে শঙ্কা

সম্পাদকীয় ডেস্ক :: : আ.ন.ম. তাজওয়ার আলম     বিদেশীদের দু'হাত ভরে সহযোগিতা ও প্রবাসীদের অকাতরে রেমিটেন্স পাঠানোর ফলে ...বিস্তারিত


হালদা নদী দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র নয় 

হালদা নদী দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র নয় 

আমাদের ডেস্ক : : বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ নামে পরিচিত হালদা নদী নিয়ে বহুল প্রচারিত একটি ভূল মতবাদ রয়েছে। মতবাদটি হ...বিস্তারিত


বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন

ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ : সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯...বিস্তারিত


বিশ্ব শান্তি রক্ষায় বিশ্ব নেতৃত্ব মানবিক হোন

বিশ্ব শান্তি রক্ষায় বিশ্ব নেতৃত্ব মানবিক হোন

আমাদের ডেস্ক : : সারা বিশ্বের মধ্যে করোনা ভাইরাস মহামারির কারণে বিশ্বে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। এর ফলে সারা ব...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর