শিরোনাম
খাগড়াছড়ি প্রতিনিধি : | ০৪:৪৩ পিএম, ২০২৬-০৪-১২
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রির অভিযোগে একটি ফিলিং স্টেশন ও এক ক্রেতাকে জরিমানা করা হয়েছে। অভিযানে প্রায় ৯০ লিটার অকটেন জব্দ করা হয়। শনিবার (১১ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার পলাশ ফিলিং স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। প্রথমে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরে পুলিশ ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথভাবে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বিধি বহির্ভূতভাবে তেল বিক্রির প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় ক্রেতা রাজন কর্মকারকে ৫ হাজার টাকা এবং পলাশ ফিলিং স্টেশনের মালিক পরিমল নাগকে ৫ হাজার টাকা জরিমানা করেন কার্যক্রম পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল পারভেজ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিল পারভেজ বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও বিক্রির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, যা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited