শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০২:২১ পিএম, ২০২২-০৪-২০
জনপ্রিয় সংগীতশিল্পী সাবরিনা পড়শীকে গানের বাইরে অভিনয়েও দেখা গেছে। শুধু তাই নয়, ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতেও ‘মেন্টাল’ সিনেমায় দেখা গেছে তাকে।
তার আগে ক্যারিয়ারের শুরুতে নাটকেও অভিনয় করেছেন পড়শী। দীর্ঘদিন পর আবারো নাটকে অভিনয় করলেন তিনি। নাটকের নাম ‘মারিয়া ওয়ান পিস’। যেখানে কলকাতার ঋষি কৌশিকের নায়িকার ভূমিকায় দেখা যাবে তাকে।
‘মারিয়া ওয়ান পিস’ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজিন আহমেদ বাবু। আসন্ন ঈদে আরটিভির অনুষ্ঠানমালায় প্রচার হবে এই নাটকটি।
সাজিন আহমেদ বাবু বলেন, ‘পড়শী যেহেতু গানের শিল্পী হলেও পেশাদার অভিনেত্রীর মতো অভিনয় করেছে। পুরো নাটকে সে ঋষি কৌশিকের মতো জনপ্রিয় অভিনেতার সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছে। ঋষি কৌশিকের কথা নতুন করে কিছু বলার নেই, আমি পড়শীর অভিনয়েও রীতিমতো মুগ্ধ। ’
‘মারিয়া ওয়ান পিস’ নাটকে ঋষি কৌশিক ও পড়শী ছাড়াও আরো অভিনয় করেছেন কাজী উজ্জ্বল, মম শিউলি, সামিয়া নাহি, তানহা তাবাসউম প্রিয়াঙ্কাসহ অনেকে।
এদিকে এর আগেও ঋষি কৌশিককে বাংলাদেশের নাটকে অভিনয় করতে দেখা গেছে। সাফা কবিরের সঙ্গে ‘চিলেকোঠার ভালোবাসা’, অপূর্ব-সাবিলা নূরের সঙ্গে ‘ফিজিকস কেমিস্ট্রি ম্যাথ’, তাসনিয়া ফারিণের সঙ্গে ‘এই মন তোমারই’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকর...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে ...বিস্তারিত
আব্দুল আলীম নোবেল, কক্সবাজার : কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন হিমছড়ি জাতীয় উদ্যান ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়। এটি কক্সবাজার জেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited