শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:২৮ পিএম, ২০২৬-০৯-১০
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ বছরের এক শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৮ জন।
এ নিয়ে চলতি বছরে চট্টগ্রামে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প
মৃতদের একজন ৪ বছর বয়সী রুজাইনা মজিদ। তিনি ঢাকার তেজগাঁও থানাধীন মণিপুরী পাড়ার বাসিন্দা ছিলেন।
গত ৬ সেপ্টেম্বর তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৯ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।
মৃত্যুর কারণ হিসেবে ‘এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোম উইথ ডিআইসি’ উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে মারা যাওয়া রাশেদা বেগমের বয়স ২৯ বছর। তিনি সন্দ্বীপ উপজেলার বাসিন্দা। গত ৫ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। ১০ সেপ্টেম্বর সকালে কার্ডিওরেসপিরেটরি ফেইলিওর ও এক্সপান্ডেড ডেঙ্গু সিন্ড্রোমে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
এর আগে বুধবারও (৯ সেপ্টেম্বর) একজনের মৃত্যুর খবর দেয় সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ১১ জন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৬ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ১ জন এবং বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৭ জন ভর্তি রয়েছেন। এছাড়াও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক ১৪ জন ডেঙ্গু আক্রান্ত চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০১ জন। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৮৫ জন।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited