চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় ২০টির অধিক অবৈধ বালু মহাল, প্রশাসনের নীরবতা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ

আনোয়ারা প্রতিনিধি :    |    ০৬:২৬ পিএম, ২০২৫-১২-১৭

আনোয়ারায় ২০টির অধিক অবৈধ বালু মহাল, প্রশাসনের নীরবতা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ

আনোয়ারা উপজেলায় প্রশাসনের নিরবতা ও প্রভাবশালী মহলের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে অবৈধ বালু উত্তোলন। উপজেলার বিভিন্ন এলাকায় অন্তত বিশটির অধিক অবৈধ বালু মহাল দিন-রাত নির্বিঘ্নে বালু উত্তোলন করে রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ কর্মকাণ্ডের পেছনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জুইদন্ডী, বরুমছড়া, বরকল, ইছাখালী, গহিরা ও আশপাশের এলাকায় নদী, খাল ও চর থেকে নিয়ম বহির্ভূতভাবে ড্রেজার ও স্কেভেটর মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করা হচ্ছে। এতে একদিকে মারাত্মকভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে নদীপাড়ে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। অনেক এলাকায় বসতভিটা ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে, নষ্ট হচ্ছে ফসলি জমি, ব্যাহত হচ্ছে চাষাবাদ। সচেতন নাগরিকদের অভিযোগ, দিনের আলো থেকে গভীর রাত পর্যন্ত প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো অভিযান চোখে পড়ছে না। ফলে প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন ও ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের দাবি, মাঝে মধ্যে অভিযান পরিচালিত হলেও তা অনেকটাই লোক দেখানো। অভিযানের আগেই সংশ্লিষ্টরা খবর পেয়ে যাওয়ায় মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। কায়সার, কামাল, জাফর নামে একাধিক স্থানীয় বাসিন্দা জানান, বালু বহনকারী ট্রাক ও ডাম্পারের অবাধ চলাচলের কারণে গ্রামীণ সড়কগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত শব্দ ও ধুলাবালির কারণে স্বাস্থ্যঝুঁকিও দিন দিন বাড়ছে। এ বিষয়ে স্থানীয় পরিবেশবাদী ও সচেতন মহল দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভবিষ্যতে আনোয়ারা উপজেলায় ভয়াবহ পরিবেশ বিপর্যয় দেখা দিতে পারে। তারা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিয়মিত ও কার্যকর প্রশাসনিক অভিযান পরিচালনার আহ্বান জানান। এ প্রসঙ্গে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, অবৈধ বালু মহালের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। শীঘ্রই অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর