চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় কাউখালী বিএনপির দোয়া মাহফিল

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৫:২৭ পিএম, ২০২৬-০১-১৭

বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় কাউখালী বিএনপির দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় রাঙামাটির কাউখালিতে খতমে কুরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাঙামাটির কাউখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ২৯৯নং সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান। কাউখালি উপজেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ২৯৯নং সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটির জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিল। কাউখালি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোতালেব এর সঞ্চালনায় এসময় জেলা বিএনপির সহ সভাপতি মো. মহিউদ্দিন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম তালুকদার, রাঙামাটি জেলা মৎস্যজীবী দলের সভাপতি নুরুল কবির বাছা, জেলা জাসাস সভাপতি কামাল হোসেন, জেলা তাতীদলের আহ্বায়ক মোঃ শফি ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল আলম বাবলু সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ২৯৯নং সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভিরভাবে শোকাহত। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশবাসী তার প্রতি কতটুকু ভালোবাসা দেখিয়েছে তা সেদিন জানাযায় প্রমাণিত হয়েছে। এসময় কান্নাজড়িত কণ্ঠে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, আপনারা আমার নেত্রীর জন্য দোয়া করবেন। তিনি যেন জান্নাতবাসী হন। এর আগে সকালে কাউখালি উপজেলা বিএনপির আয়োজনে ৮টি মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার ইমাম, আলেম, মাদ্রাসা শিক্ষক এবং হাফেজগণ খতমে কুরআন তেলাওয়াত করেন। আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও জিয়া পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর