শিরোনাম
ঈদগাঁও প্রতিনিধি : | ০৪:৪০ পিএম, ২০২২-০১-২৬
করোনাকালে লকডাউনের প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা, রাজনৈতিক অপচর্চা, পারিবারিক শিক্ষার অভাব, মাদকের ছোবলে কিশোর গ্যাং গুলো বেপরোয়া হয়ে উঠেছে।
গ্রামের রাস্তা-ঘাট, স্টেশন ও বাজারের পয়েন্টে পয়েন্টে রয়েছে তাদের বিচরণ। সুযোগ বুঝে মোবাইল ছিনতাই,মোটরসাইকেল ও ইজিবাইক চুরি,মাদক বেচাকেনা, ইভটিজিং,জুয়ার আসর, গরুচুরি ও অপহরণসহ বিভিন্ন অপকর্মে মূলে কিশোর গ্যাং। ফলে নিরাপত্তা হীনতায় ভোগছেন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতির দিন দিন অবনতি হচ্ছে। স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে। কিশোর গ্যাং দ্বারা নারীরা ইভটিজিং এর স্বীকার হচ্ছে প্রতিনিয়ত।
পোকখালী এলাকার কাশেম তিনি বলেন, ঈদগাঁও বাজারে মাছ-তরকারি কিনতে গিয়ে হেনেস্তার শিকার হয়েছি।
ঈদগাঁও বাস-স্টেশনে আলাদীনের চেরাগ নামক এক প্রযুক্তি ব্যবসায়ী ফরিদুল আলম বলেন, ঈদগাও বাস-স্টেশনে কিশোর গ্যাং কর্তৃক সংগঠিত শতাধিক ঘটনার সাক্ষি আমি। সম্প্রতি আরো বেপরোয়া হয়ে উঠছে কিশোর গ্যাং ।
অনেককে প্রযুক্তি ব্যবহার করে চুরি কৃত মালামাল , শনাক্ত,উদ্ধার এবং প্রশাসনের নিকট সোপর্দও করেছি। এসব কাজের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ টেলিভিশনের অন্যতম ম্যাগাজিন অনুষ্টান ইত্যাদি কর্তৃক পুরুস্কৃত হয়েছি। ফরিদুল আলম আরো বলেন এসব বকাটেরা জেলার বিভিন্ন এলাকার ছেলেদের নিয়ে সিন্ডিকেট রয়েছে । স্থানীয়দের প্রভাবশালীদের সহযোগিতায় এক এলাকার সিন্ডিকেট অন্য এলাকায় গিয়ে কাজ করে।
ঈদগাঁও বাজারের একজন ব্যবসায়ী বলেন, ঈদগাঁও বাজারের প্রধান সড়ক কাপড়ের দোকান গলিতে দোকানের সামনে রাখা মোটরসাইকেলে রেখে চলাচলে ব্যাঘাত সৃষ্ঠি করে ।
কলেজে পড়ুয়া শিক্ষার্থী রায়হান জানান, সম্প্রতি বেড়ে যাওয়া কিশোর গ্যাংদের অধিকাংশ সদস্য সরকারদলীয় ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, যুব সংগঠনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের পরিচয় ব্যবহার করে থাকেন।
ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ওসি আব্দুল হালিম বলেন, ঈদগাঁও থানা পুলিশের পক্ষ থেকে এসব কিশোর গ্যাং বিরুধী তৎপরতা অব্যাহত থাকবে। আর যদি সুনির্দিষ্ট তথ্যাদি আমাদের বরাবর প্রেরণ করা হলে ,প্রয়োজনে বাড়িতে বাড়িতে গিয়ে গ্রেফতার পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited