শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৫৩ পিএম, ২০২৬-০৬-১৭
আলীকদম উপজেলায় মাদক নির্মূল, দুর্নীতি দমন, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীল ভূমিকার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আলম সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হলেও তাঁর বিরুদ্ধে সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল ও সুবিধাবাদী চক্রের প্রচারিত বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রেসক্লাবের নাম ও প্যাড ব্যবহার করে প্রচারিত বক্তব্য বাস্তবতাবিবর্জিত, বিভ্রান্তিকর এবং একটি বিশেষ গোষ্ঠীর স্বার্থরক্ষার অপচেষ্টা। তাদের দাবি, ইউএনও মনজুর আলম দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকারি সেবায় জবাবদিহিতা বৃদ্ধি, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন, মাদক কারবার ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করে আসছেন। ফলে দীর্ঘদিন ধরে অবৈধ সুবিধা ভোগকারী অসাধু সিন্ডিকেট ও স্বার্থান্বেষী মহলের স্বার্থে আঘাত লাগায় একটি গোষ্ঠী তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন বক্তব্য প্রচারে মরিয়া হয়ে উঠেছে।
স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে ইউএনও মনজুর আলমের আপসহীন অবস্থানের কারণে তিনি সাধারণ মানুষের কাছে একজন সাহসী, সৎ ও কর্মনিষ্ঠ প্রশাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন। অন্যদিকে অবৈধ কর্মকাণ্ডে জড়িত চক্র, মাদক কারবারি এবং দুর্নীতিবাজদের কাছে তিনি এক আতঙ্কের নাম।
তারা আরও বলেন, প্রশাসনের নিরপেক্ষতা ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রশ্নে ইউএনও মনজুর আলম কখনোই আপস করেননি। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালিত তাঁর বিভিন্ন উদ্যোগ আলীকদমে সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়নের গতিকে আরও বেগবান করেছে। এ কারণেই অসাধু চক্র বিভিন্ন সময়ে বিভ্রান্তি ও মিথ্যাচারের আশ্রয় নিয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে সাম্প্রতিক সময়ে আলীকদম উপজেলা প্রেসক্লাবের ন্যায়সঙ্গত অবস্থান ও গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি প্রশাসনের সমর্থনকে কেন্দ্র করেও একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে স্থানীয় সুশীল সমাজ, ছাত্র প্রতিনিধি, শিক্ষক সমাজ, সাংবাদিক এবং জনপ্রতিনিধিরা সোচ্চার অবস্থান গ্রহণ করেছেন।
তাদের ভাষ্য, “মাদক কারবার, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারণে ইউএনও মনজুর আলম অসাধু চক্রের কাছে আতঙ্কের প্রতীক হয়ে উঠেছেন। কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি একজন জনবান্ধব, দক্ষ ও সৎ প্রশাসক, যিনি আইনের শাসন ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন।”
প্রতিবাদকারীরা বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়া কোনো কর্মকর্তাকে কুৎসা ও বিভ্রান্তির মাধ্যমে থামিয়ে দেওয়া যায় না। আলীকদমের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা এবং সুশাসনের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকল অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তারা।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited