শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১২:১৮ পিএম, ২০২১-০৩-২৯
নগরীতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৭৬ জন এবং মৃত্যুবরণ করেছেন একজন। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৮৩টি নমুনা পরীক্ষা করে এই তথ্য পাওয়া যায়।
সোমবার (২৯ মার্চ) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন মতে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিক্যাল কলেজসহ চট্টগ্রামে ৭টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, নমুনা পরীক্ষায় ২৭৬ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ৯ দশমিক ৯১ শতাংশ। আক্রান্তদের মধ্যে নগরে ২১৬ জন এবং উপজেলায় ৬০ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত ৩৯ হাজার ৪৯৪ জন। সর্বমোট মৃত্যু হয়েছে ৩৮৫ জনের।
এদিকে ক্রমাগত সংক্রমণ বেড়ে চললেও মানুষের মধ্যে নেই সচেতনতা। স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক ব্যবহারেও রয়েছে অনীহা। সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকাতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ স্বাস্থ্য সংশ্লিষ্টদের।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited