শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৫:৪০ পিএম, ২০২৫-১১-২২
চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা আসলাম চৌধুরীর মনোনয়ন দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রায় ৬৭ কিলোমিটারের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে নগরের কৈবল্যধাম মোড় থেকে সীতাকুণ্ডের বড় দারোগার হাট পর্যন্ত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে দলের হাজার হাজার নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন হাতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আসলাম চৌধুরী দীর্ঘ ১৭ বছর ধরে সীতাকুণ্ড বিএনপিকে সংগঠিত রাখতে কাজ করছেন। আন্দোলন-সংগ্রামে সম্পৃক্ত থাকার কারণে প্রায় নয় বছর কারাভোগ করেও তিনি কখনো দলের বা তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকা থেকে পিছিয়ে যাননি। কারাজীবনেও তিনি নেতাকর্মীদের আইনি সহায়তা, আর্থিক সহযোগিতা এবং পারিবারিক খোঁজখবর নিয়েছেন।
বক্তারা আরও বলেন, দলের সংকটকালে ত্যাগ স্বীকারকারী নেতাকে উপেক্ষা করা মানে তৃণমূলের মনোবল ভেঙে দেওয়া। ফ্যাসিস্ট সরকারের চাপের মুখে আন্দোলন দুর্বল হওয়ার সময় আসলাম চৌধুরী রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়ে কর্মীদের সাহস জুগিয়েছেন। ত্যাগী নেতার যথাযথ মূল্যায়ন না হলে ভবিষ্যতে কেউ আর জীবন ঝুঁকিতে রাজপথে নামতে চাইবে না।
মনোনয়ন না পেলে সীতাকুণ্ডে কঠোর কর্মসূচিতে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড বিএনপির সাবেক আহ্বায়ক ডা. কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির মাস্টার, সদস্য সচিব সালে আহাম্মদ, উত্তর জেলা বিএনপির জহুরুল আলম জহুর সহ স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited