শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৫:২৮ পিএম, ২০২৫-০১-২৩
চট্টগ্রামের ফটিকছড়ির মুলার খ্যাতি ছড়িয়ে পড়েছে সারাদেশে। উপজেলার হালদা নদী, ধুরুং লেলাং ও সত্তা খালের চরে বিস্তীর্ণ মাঠজুড়ে চাষ হয় এ জাপানি মুলা। একেকটি মুলার ওজন ৫ থেকে ১০ কেজি পর্যন্ত হয়ে থাকে।
প্রতিবছর মাঘ মাসে মাইজভান্ডারী ত্বরিকার প্রবর্তক সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভান্ডারীর ওরশে ঘিরে এই মুলা বিক্রি হয় মেলায়। এ মুলার ভক্তদের কাছে ভান্ডারী মুলা হিসেবে পরিচিত পেয়েছে। সারাদেশে থেকে আসা ভান্ডারী ভক্তগোষ্ঠী এই মুলা ক্রয় করে নিয়ে যায় নিজ এলাকায়।
সরেজমিনে ঘুরে দেখা যায়, হালদা, সর্তা ও ধুরুং খালের পাড়ে মুলা চাষে বাম্পার ফলন হয়েছে। এক একটি মুলা ৩০০-৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। হালদার চরে বছরে এ মুলা তিন থেকে চার বার পর্যন্ত চাষ হয়। ফলে মুলা চাষ করে লাভবান হচ্ছে স্থানীয় কৃষকরা। একেকজন কৃষক ৩ মাসে ২ থেকে ৩ লাখ টাকা আয় করে।
প্রতিবছর ১০ মাঘের ওরশে মাইজভান্ডার আশ-পাশ এবং নাজিরহাট ঝংকার এলাকায় প্রায় ৫-৬ লাখ মুলা বিক্রি হয়। ফটিকছড়িতে গেল বন্যায় যে পাহাড়ি ঢলের কারণে পলি মাটিতে এবার মুলার উৎপাদন ভালো হয়েছে বলে জানিয়েছেন স্ব স্ব এলাকার কৃষকরা।
এবার ১০ মাঘের ওরশে সব মিলিয়ে প্রায় ২০ কোটি টাকার মুলা বিক্রি হতে পারে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited