চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৩ পিএম, ২০২০-১১-২৮

আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার

 

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হাতে আটক হলো আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য। যারা ৩০ আগস্ট ফটিকছড়ি উপজেলার দৌলতপুর এলাকায় সংগঠিত ডাকাতির সাথে সম্পৃক্ত এবং এর আগে ডাকাতির ঘটনায় একাধিকবার কারাভোগও করেছেন। তাদেরকে আটকের ক্ষেত্রে পুলিশের এই বিশেষায়িত ইউনিটের সমৃদ্ধ ডাটাবেইজ সহায়তা করেছে বলে জানান পিবিআই চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নাজমুল হাসান।
আটককৃত চার ডাকাত হলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার মৃত আব্দুস সালামের ছেলে নুরুল ইসলাম, ভুজপুর থানার বাগান বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সেলিম, নোয়াখালীর সুধারাম উপজেলার মৃত মফিজুর রহমানের ছেলে মোহাম্মদ মোশারফ এবং একই এলাকার ইসমাইল মিয়ার ছেলে ইব্রাহিম খলিল।
শনিবার (২৮ নভেম্বর) দুপুরে পিবিআই জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসপি নাজমুল হাসান বলেন, ৩০ আগস্ট ১৫ থেকে ২০ জনের মুখোশধারী একদল ডাকাত ফটিকছড়ির দৌলতপুর গ্রামের মোহাম্মদ মহসিন নামে এক ব্যক্তির বাড়িতে ডাকাতি করে। ডাকাতদল নগদ ৫ লাখ ৪০ হাজার টাকা, সাড়ে ১২ ভরি স্বর্ণালঙ্কার এবং ৮টি মোবাইল লুট করে। এই ঘটনার পর থানায় মামলা দায়ের হলে পিবিআই প্রধান ও বাংলাদেশ পুলিশের ডিআইজি বনজ কুমার মজুমদার স্যারের নির্দেশে আমরা মামলার তদন্তভার  গ্রহণ করি।
তিনি আরো জানান, মামলার তদন্তভার  গ্রহণ করার পর আমরা আমাদের ডাটাবেজ অনুযায়ী খুব দ্রুত ডাকাত দলকে শনাক্ত করতে সক্ষম হই। তাদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে ফেনী, নোয়াখালী এবং খাগড়াছড়িতে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করি। কিন্তু তারা পেশাদার ডাকাত হওয়ায় গ্রেপ্তার এড়াতে আত্মগোপন করেছিল অন্যত্র। অবশেষে ২৭ নভেম্বর ৪ জনকে আমরা গ্রেপ্তারে সক্ষম হই।
এসপি নাজমুল আরো জানান, আটককৃত নুরুল ইসলামের  প্রধান দায়িত্ব থাকে যে বাড়িতে ডাকাতি করা হবে সেই বাড়ির সম্পদ-সামর্থ্য পরিমাপ করা এবং সমস্যা-সম্ভাবনা জরিপ করা। জরিপ শেষে পলাতক আরেক দুর্র্ধষ ডাকাতের সহযোগিতায় পরিকল্পনা করত তারা। পলাতকদের একজনের দায়িত্ব ছিল ডাকাতির জনবল সংগ্রহ করা।
 

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর