শিরোনাম
কক্সবাজার প্রতিনিধি: | ০৬:৩২ পিএম, ২০২০-১০-২৪
কক্সবাজারের উখিয়ার রেজু আমতলী সীমান্ত পিলারের মিয়ানমারের অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে মো. জাবের (১৩) নামে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। নিহত মো. জাবের উখিয়ার কুতুপালং লাম্বাশিয়া শিবির-১/ডব্লিউ, ব্লক-ডি/৪-১৪ এর বাসিন্দা মো. এমদাদ হোসেনের ছেলে। কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি সালামত উল্লাহ জানান, এমদাদদের বাড়ি রেজু আমতলী তুমব্রো সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরের খুব কাছাকাছি। সেখানে মাছ ধরার ছোট খাল আছে। জাবেরসহ রোহিঙ্গা ক্যাম্পের ১০-১২ জনের একটি দল প্রায় সময় ওপারে মাছ ধরতে যেত। শনিবার সকালেও তারা মাছ ধরতে যায়। সকাল সাড়ে ৯টার দিকে ফেরার সময় মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলে মারা যায় জাবের। তার সঙ্গীরা তাকে উদ্ধার করে কাপড়ে মুড়িয়ে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে আসে। এ বিষয়ে কক্সবাজার-৩৪ বিজিবির কমান্ডার লে. কর্নেল আবু হায়দার আজাদ আহমেদের মুঠোফোনে বেশ কয়েক বার যোগাযোগ করা হলেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited