চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

বিমানবন্দরে ৪১ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ ২ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক    |    ১২:৪০ পিএম, ২০২০-১০-২৫

বিমানবন্দরে ৪১ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ ২ যাত্রী আটক

দুবাইগামী দুই যাত্রীকে ৪১ লাখ ২ হাজার ৪৮৪ টাকা সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ আটক করেছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম। এসব মুদ্রার বিপরীতে পাসপোর্টে এনডোসমেন্ট ছিল না। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দুবাইগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৭ ফ্লাইটের যাত্রী ছিলেন তারা। বিমানবন্দর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর ছাগলনাইয়ার এমরান হোসাইন নামের এক যাত্রীকে নিচতলার ৭ নম্বর আন্তর্জাতিক গেইট থেকে আটক করা হয়। তার কাছে ১২ লাখ ৫৮ হাজার ৫২৩ টাকার সমপরিমাণ ওমান, সৌদি, কুয়েত ও আরব আমিরাতের মুদ্রা পাওয়া যায়। আরেকযাত্রী চট্টগ্রামের আনোয়ারার নূর কামালকে আটক করা হয় দোতলার ডিপার্চার লাউঞ্জ থেকে। তার কাছে ২৮ লাখ ৪৩ হাজার ৯৬১ টাকার সমপরিমাণ ওমান ও আরব আমিরাতের মুদ্রা পাওয়া যায়। একযন যাত্রী বৈধভাবে পাসপোর্টে এনডোসমেন্ট করে ১০ লাখ টাকা বিদেশ নিতে পারেন। দুইযাত্রীর যাত্রা বাতিল করে আটকের পর বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমস ইন্টেলিজেন্সকে বুঝিয়ে দিয়েছে এনএসআই টিম। একজন কাস্টমস কর্মকর্তা জানান, স্বর্ণ, সিগারেটসহ অন্যান্য পণ্যের চোরাচালান ও রাজস্ব ফাঁকি বন্ধের পাশাপাশি হুন্ডি, ব্যবসা মানি লন্ডারিংয়ের উদ্দেশ্যে বৈদেশিক মুদ্রা পাচার বন্ধেও নজরদারি বাড়ানো হয়েছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর