চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে ক্লাব বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক :    |    ০১:০০ পিএম, ২০২১-১১-৩০

 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে  ক্লাব বিশ্বকাপ

ক্লাব বিশ্বকাপ ২০২১’র সূচি ঘোষণা করেছে ফিফা। নতুন তারিখ অনুযায়ী আগামী বছর ৩-১২ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এখানে সুযোগ পাওয়া চ্যাম্পিয়নস লিগের শিরোপাধারী চেলসিকে এ কারনে প্রিমিয়ার লিগের দুটি ম্যাচের সূচি বদলাতে হবে। জুরিখে অনুষ্ঠিত টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানের ঘণ্টাখানেক আগে এই তারিখ ঘোষণা করা হয়। সাত দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। শনিবার কোপা লিবারর্তদোরেস চ্যাম্পিয়ন হবার সুবাদে পালমেইরাস এই ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। চ্যাম্পিয়নস লিগের বিজয়ী হিসেবে চেলসি তো রয়েছেই। চেলসি ও পালমেইরাস সরাসরি সেমিফাইনালে খেলবে। আগামী ৮ ফেব্রুয়ারি প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচের পর ১২ ফেব্রুয়ারি আর্সেনালকে আতিথ্য দেবার কথা রয়েছে চেলসি। এই দুটি ম্যাচের তারিখ এখন পুনঃনির্ধারিত করতে হবে। ক্লাব বিশ্বকাপে অংশ নেয়া অপর দলগুলো হলো আফ্রিকান চ্যাম্পিয়ন আল আহলি, এশিয়ান চ্যাম্পিয়ন আল হিলাল, কনকাকাফ চ্যাম্পিয়নস লিগ বিজয়ী মনটেরি, ওশেনিয়া চ্যাম্পিয়ন অকল্যান্ড সিটি প্লাস ও স্বাগতিক দেশের লিগ শিরোপা বিজয়ী আল জাজিরা।   এর আগে কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ ক্লাব বিশ্বকাপ দুইবার পিছিয়ে শেষ পর্যন্ত আগামী বছর অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়। মূলত জুন-জুলাইয়ে চায়নায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও কোপা আমেরিকা এক বছর পিছিয়ে যাওয়ায় ক্লাব বিশ্বকাপ স্থগিত করা হয়। এরপর ডিসেম্বরে জাপানে অনুষ্ঠানের কথা থাকলেও তিন মাস আগে মহামারির কারনে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করায় সেটাও বাতিল হয়ে যায়।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর