শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:০৩ পিএম, ২০২২-০২-১১
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সরকারি ওষুধ পাচারে জড়িত কর্মচারী আশু চক্রবর্তীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল থেকে সরকারি ওষুধ পাচারের সময় হাতেনাতে দুজনকে আটক করেন আনসার সদস্যরা।পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আশু’র বাসা থেকে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করে পুলিশ। আটক দুজনই বর্তমানে কারাগারে রয়েছেন।চমেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান জানান, সরকারি কর্মচারী হওয়ায় চাকরির বিধান অনুযায়ী আশু চক্রবর্তীকে (৩২) সাময়িক বরখাস্ত করে আটকের পরদিন মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) আদেশ জারি করে হাসপাতাল প্রশাসন।আশু ২৬ নম্বর ওয়ার্ডে দায়িত্বরত ছিলেন। অপরজন মো. সৈয়দ (৫০) বহিরাগত বলে জানিয়েছে হাসপাতাল প্রশাসন। সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আরাফাতুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুইজন জানিয়েছেন তারা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ওষুধ চুরি করে বিভিন্ন জেলার গ্রামের ফার্মেসিতে বিক্রি করতেন। ওষুধ চোর চক্রের সঙ্গে জড়িত অনেকের নামও জানা গেছে। আমরা যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited