শিরোনাম
ঢাকা অফিস : | ০৮:২৯ পিএম, ২০২৫-১১-১৮
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠপর্যায়ে নিরাপত্তা জোরদার করতে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার সিদ্ধান্ত আগেই হয়েছিল। বডি ক্যামেরার সংখ্যা এখন কমিয়ে আনা হবে। সংসদ নির্বাচনের আগেই এসব বডি ক্যামেরা আসবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনীতিবিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, বডি ক্যামেরা নিয়ে অনেক পর্যালোচনা করা হয়েছে। আমরা পর্যালোচনা করে আসতে বলেছি। বডিক্যামটা আসবে, হয়তো এখন একটু যৌক্তিক হিসেবে আসবে। যেসব সেনসিটিভ (স্পর্শকাতর) জায়গা আছে, ওইখানে আমরা বডি ক্যামেরা সুপারিশ করেছি। সব জায়গায় বডি ক্যামেরা দিতে পারব না। এগুলো তদারক করার ব্যাপার আছে। নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ করে কেনা হবে।
আগে ৪০ হাজার বডি ক্যামেরা কেনার কথা ছিল, এখন সেটা কমবে কেন—এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, সংখ্যাটা কমবে। তবে কত কমবে, তা এখন বলব না। যখন প্রস্তাব আসবে তখন জানা যাবে।
কবে নাগাদ কেনা হবে জানতে চাইলে তিনি বলেন, শিগগিরই। হয়তো পরের সপ্তাহে প্রস্তাব আসবে।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited