শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৭:৩০ পিএম, ২০২৫-১২-১৫
চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনগণের জানমাল রক্ষা এবং অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে চট্টগ্রাম রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) আহসান হাবিব পলাশের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরওয়ার জামাল নিজাম। রবিবার (১৪ ডিসেম্বর) অনুষ্ঠিত এই সাক্ষাতে আনোয়ারা ও কর্ণফুলী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় অবৈধ অস্ত্র উদ্ধার, ভূমিদস্যু, চাঁদাবাজ ও চিহ্নিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে পুলিশি তৎপরতা জোরদার এবং থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়। সরওয়ার জামাল নিজাম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার হলে সাধারণ মানুষ স্বস্তি ফিরে পাবে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। সাক্ষাৎকালে অতিরিক্ত আইজি আহসান হাবিব পলাশ বিষয়গুলো গুরুত্বসহকারে শুনে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে জানা গেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হাসান বারী নুর এবং সাবেক ছাত্রনেতা ও আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শরীফ মুহাম্মাদ কামাল।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited