শিরোনাম
মীরসরাই প্রতিনিধি : | ০৬:৫১ পিএম, ২০২১-০৬-২৮
মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থাণার করেরহাট ইউনিয়নে অভিযান চালিয়ে কিশোর গ্যাং (আরিফ গ্যাং) এঁর প্রধান গডফাদার আরিফসহ ০৩ জন'কে ০১ টি ওয়ান শুটার গান, ০১ রাউন্ড গুলি এবং ০২ টি চাকুসহ আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম। র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন করেরহাট রামগড় রোড নন্দী বাড়ি প্রকাশ হিন্দুবাড়ীর বিপরীত পাশে পাকা রাস্তার উপর কিশোর গ্যাং এঁর সদস্য সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিওিতে গত ২৬ জুন (শনিবার) ২০ঃ৪৫ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এঁর একটি চৌকস আভিযানিক দল করেরহাটে অভিযান পরিচালনা করে মোঃ আরিফ হোসেন (২০), পিতাঃ রবিউল হোসেন, গ্রামঃ বারইয়ার হাট (মেহেদী নগর, জাকির হোসেনের বাড়ি), থানাঃ জোরারগঞ্জ, জেলাঃ চট্টগ্রাম, মোঃ নুরুল আলম (২৩), পিতাঃ নুর মোহাম্মদ, গ্রামঃ বারইয়ারহাট (নুর মোহাম্মাদের বাড়ি), থানাঃ জোরারগঞ্জ, জেলাঃ চট্টগ্রাম এবং মোঃ নজরুল ইসলাম (২৪), পিতাঃ ছলিম উল্ল্যাহ, গ্রামঃ বারইয়ার হাট (পূর্ব হিঙ্গুলী তালতলা), থানাঃ জোরারগঞ্জ, জেলা- চট্টগ্রামদের আটক করে। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে ও দেহ তল্লাশি করে ০১ টি ওয়ান শুটার গান, ০১ রাউন্ড গুলি এবং ০২ টি উদ্ধার পূর্বক আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাঁরা আরিফ গ্যাং কিশোর গ্যাং এর সদস্য এবং আসামি মোঃ আরিফ হোসেন, আরিফ গ্যাং এর নেতৃত্ব দিয়ে থাকেন এবং তাঁর নেতৃত্বে অবৈধ অস্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। এছাড়াও তাঁরা দীর্ঘদিন যাবত অস্ত্র ব্যবসা ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত রয়েছে বলে জানায়। তারপর গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র-গুলি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited