শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২৯ পিএম, ২০২১-০৮-১৪
নগরের ইপিজেড মোড়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় কাজল দাস (৩২) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
শনিবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজল দাস নগরের পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী জেলে পাড়ার দিলীপ দাসের ছেলে। তিনি ইপিজেডে একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। ইপিজেড থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজ্জাক বলেন, ইপিজেড মোড়ে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় কাজল দাস ঘটনাস্থলে নিহত হয়। কোন গাড়ি তাকে ধাক্কা দিয়েছে, সেটি শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পরে পরিবারের পক্ষ থেকে ময়নাতদন্ত ছাড়া মরদেহ পাওয়ার আবেদন করলে তাদের কাছে হস্তান্তর করা হয়।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited