শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৪:০৫ পিএম, ২০২৪-১০-১৯
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে মতবিনিময় সভা থেকে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক এক পরিচালককে বের করে দিয়েছেন সাধারণ ব্যবসায়ীরা। শনিবার (১৯ অক্টোবর) দুপুর তিনটায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে উপদেষ্টা পৌঁছানোর আগে চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহর সঙ্গে এ ঘটনা ঘটে। তার দাবি, আমন্ত্রণ পেয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন তিনি! এর আগে কনফারেন্স রুমে ওই মতবিনিময় সভায় উপস্থিত হন চট্টগ্রামের বিভিন্ন দপ্তর, অ্যাসোসিয়েশন, ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিরা। এরই মধ্যে সেখানে উপস্থিত হয়ে তার জন্য নির্ধারিত আসনে বসেন চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। এর পরপরই তার বিরুদ্ধে নানা স্লোগান দিতে শুরু করেন ব্যবসায়ীদের একাংশ। একপর্যায়ে তিনি আসন ছেড়ে দাঁড়িয়ে তাদের কিছু বোঝানোর চেষ্টা করেন। একপর্যায়ে তাকে ধীরে ধীরে লিফটের দিকে ঠেলে নিয়ে যান ব্যবসায়ীরা। লোকমান নামে একজন ব্যবসায়ী বলেন, ‘এরা সাবেক সংসদ সদস্য লতিফের সঙ্গে মিলে এখানে ভুয়া ভোটার বানিয়ে চেম্বারকে ধ্বংস করে ফেলেছে। এদের বাদ দিয়েই চেম্বার নতুন করে গড়ে তুলতে হবে।’ ঘটনা প্রসঙ্গে জানতে চট্টগ্রাম চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ’র সঙ্গে যোগাযোগ করে সাড়া পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited