চট্টগ্রাম   সোমবার, ১৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

খাগড়াছড়িতে দুর্গাপূজার চেক হস্তান্তর, ২৮পূজামন্ডপে ৯প্লাটুন বিজিবি মোতায়েন

খাগড়াছড়ি প্রতিনিধি :    |    ০৭:০৫ পিএম, ২০২৬-১০-১৮

খাগড়াছড়িতে দুর্গাপূজার চেক হস্তান্তর, ২৮পূজামন্ডপে ৯প্লাটুন বিজিবি মোতায়েন

খাগড়াছড়ি পার্বত্য জেলাতে দুর্গাপূজার অনুদানের চেক হস্তান্তর করেছে। এতে ২৮পূজামন্ডপে বিজিবির কঠোর নিরাপত্তা, ৯প্লাটুন মোতায়েন করেছে। জেলার ৯টি উপজেলা বিভিন্ন দুর্গাপূজামন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে শারদীয় দুর্গাপূজা–২০২৬ উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ করা অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

রোববার(১৮ই অক্টোবর) খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি ২৯৮নং আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা। এতে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: আনোয়ার সাদাত।

এদিকে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে খাগড়াছড়ি সদরসহ সীমান্তবর্তী ৯টি বিভিন্ন উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। খাগড়াছড়ি বিজিবি সেক্টরের আওতাধীন ২৮টি পূজামন্ডপের নিরাপত্তায় মোট ৯প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে।
পূজামন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দিন-রাত টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজিবির গৃহীত নিরাপত্তাব্যবস্থা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন করেছেন খাগড়াছড়ি বিজিবি সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ এবং খাগড়াছড়ি ব্যাটালিয়ন(৩২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: শাহারিয়ার রাজীব।

পরিদর্শনকালে তাঁরা খাগড়াছড়ি পৌরসভা এলাকার শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, শ্রীশ্রী জগন্নাথ মন্দির, খাগড়াপুর শ্রীশ্রী অখন্ডমন্ডলী পূজামন্ডপসহ বিভিন্ন পূজামন্যপ ঘুরে দেখেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও পূজা উদযাপন কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মাবলম্বীসহ সব শ্রেণি-পেশার মানুষের নিরাপত্তা, স্বস্তি ও আস্থা নিশ্চিত করতে খাগড়াছড়ি বিজিবি সেক্টর কমান্ডারের সার্বিক দিকনির্দেশনায় দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি অব্যাহত রয়েছে। পূজামন্ডপগুলোতে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন।

রিটেলেড নিউজ

খাগড়াছড়িতে ইঞ্জিনিয়ারিং কলেজের ফলক উন্মোচন করলেন ওয়াদুদ ভূইয়া এমপি

খাগড়াছড়িতে ইঞ্জিনিয়ারিং কলেজের ফলক উন্মোচন করলেন ওয়াদুদ ভূইয়া এমপি

খাগড়াছড়ি প্রতিনিধি : : খাগড়াছড়ি পার্বত্য জেলাতে হচ্ছে ২০০কোটি টাকার বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজ, ফলক উন্মোচন করলেন ২৯৮নং আ...বিস্তারিত


বান্দরবানে রাত হলেই চলে পাহাড় কাটার মহা-উৎসব

বান্দরবানে রাত হলেই চলে পাহাড় কাটার মহা-উৎসব

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানে উন্নয়ন-আবাসন ও অপরিকল্পিত রিসোর্ট নির্মাণের নামে  অবাধে কাটা হচ্ছে পাহাড়।এতে পরিবেà¦...বিস্তারিত


স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি, পাহাড়ের তরুণ সাইমুনের হাতে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সম্মাননা

স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি, পাহাড়ের তরুণ সাইমুনের হাতে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সম্মাননা

আলমগীর মানিক, রাঙামাটি : পাহাড়ের জনপদ রাঙামাটি থেকে জাতীয় পর্যায়ে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি পেলেন তর...বিস্তারিত


আলীকদম শিক্ষক-কর্মচারী সমবায় ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বে প্রত্যাশার নতুন অধ্যায়

আলীকদম শিক্ষক-কর্মচারী সমবায় ক্রেডিট ইউনিয়নের নির্বাচন সম্পন্ন, নতুন নেতৃত্বে প্রত্যাশার নতুন অধ্যায়

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এফ.মোস্তাঈন বিল্লাহ: বান্দরবানের আলীকদম উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন à...বিস্তারিত


 কাপ্তাই হ্রদে জেলেদের জিম্মি করে নির্যাতন: পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১

কাপ্তাই হ্রদে জেলেদের জিম্মি করে নির্যাতন: পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে পানির নিচে লুকিয়ে রাখার অভিযোগের মধ্যে আরাফাত (১৮–১৯) নামে এক...বিস্তারিত


কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬

কক্সবাজারের উখিয়ায় রিসোর্টে আগুনে ১০ জনের মৃত্যু, শনাক্ত ৬

কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের উখিয়ার ইনানী বিচসংলগ্ন পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর