শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৫:৪৬ পিএম, ২০২৬-০৯-২০
‘বাংলার কাশ্মীর’খ্যাত পার্বত্য রাঙামাটির পাহাড়, হ্রদ আর ঝরনার নৈসর্গিক সৌন্দর্য দেখতে দিন দিন বাড়ছে পর্যটকের আনাগোনা। বিশেষ করে ছুটির দিনগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন নিয়ে হাজারো পর্যটক ছুটে আসছেন পাহাড়ের শহর রাঙামাটিতে। তাদের পদচারণায় মুখর হয়ে উঠছে জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র।
বর্ষার বৃষ্টিতে পাহাড়ি ছড়া ও ঝরনা থেকে নেমে আসা পানিতে টইটম্বুর কাপ্তাই হ্রদ এখন নতুন রূপে সেজেছে। বিস্তৃত জলরাশি, চারপাশের সবুজ পাহাড়, পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝরনার কলকল শব্দ আর মেঘ-পাহাড়ের মিতালি পর্যটকদের মুগ্ধ করছে। পরিবার-পরিজন নিয়ে নৌকায় হ্রদ ঘুরে দেখার পাশাপাশি অনেকে ছুটছেন পাহাড়ি ঝরনাগুলোতেও।
রাঙামাটির প্রধান পর্যটনকেন্দ্র ঝুলন্ত সেতু, কাপ্তাই হ্রদের বিভিন্ন নৌপথ, পাহাড়ি ঝরনা ও আশপাশের দর্শনীয় স্থানগুলোতে ছুটির দিনে পর্যটকদের উপস্থিতি চোখে পড়ার মতো। কেউ নৌকায় চড়ে হ্রদের নীল জলরাশি আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছেন, আবার কেউ ঝরনার স্বচ্ছ পানিতে পা ভিজিয়ে উপভোগ করছেন বর্ষার পাহাড়ি প্রকৃতি।
পর্যটকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষায় রাঙামাটির সৌন্দর্য অন্য সময়ের তুলনায় অনেকটাই আলাদা। পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদ পানিতে পরিপূর্ণ থাকায় নৌভ্রমণে যেমন বাড়তি আনন্দ মিলছে, তেমনি বর্ষার পানিতে প্রাণ ফিরে পাওয়া ঝরনাগুলোও হয়ে উঠেছে আকর্ষণের অন্যতম কেন্দ্র।
ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকেরা বলছেন, শহরের ব্যস্ততা থেকে দূরে কয়েকটি দিন প্রকৃতির কাছাকাছি কাটাতেই তাদের রাঙামাটি ভ্রমণ। পাহাড়, হ্রদ ও ঝরনার সমন্বিত সৌন্দর্য তাদের ভ্রমণের আনন্দ আরও বাড়িয়ে দিচ্ছে।
এদিকে পর্যটকের সংখ্যা বাড়ায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছে পুলিশ। রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, পর্যটনকেন্দ্র ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। পর্যটকদের নিরাপত্তা, যান চলাচল এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন।
প্রকৃতির অপরূপ সাজে সেজে ওঠা রাঙামাটি এখন যেন বর্ষার নতুন রূপে পর্যটকদের ডাকছে। পাহাড়ের সবুজ, কাপ্তাই হ্রদের টইটম্বুর জলরাশি আর ঝরনার ছলছল শব্দে প্রতিদিনই মুখর হয়ে উঠছে পার্বত্য এই জনপদ।
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি বলেছেন, সর্পদংশনে মৃত্যু ও দীর্ঘমেয়াদী অ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে সাদিজ শাহরিয়ার সানম (২৪) নামে এক কলেজছাত্রের মৃ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবান জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগে মাঠ পর্যায়ে তদন্ত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : দৈনিক আমাদের চট্টগ্রামের মফস্বল সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন লেখক-সাংবাদিক ও সংগঠক আবদুল্লাহ ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৪৭৭ জনকে গ্রেফ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের দূর্গম পাহাড়ে প্রযুক্তিনির্ভর সুপেয় পানিতে স্বস্তি ফিরেছে লক্ষাধিক মানুষের। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited