চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

২০২৫ পর্যন্ত ক্ষমতায় থাকছেন ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৭:১৬ পিএম, ২০২২-০৩-২৩

২০২৫ পর্যন্ত ক্ষমতায় থাকছেন ট্রুডো

আগামী ২০২৫ সাল পর্যন্ত কানাডার ক্ষমতায় থাকতে দেশটির বিরোধী ও বামপন্থী দল এনডিপির (নিউ ডেমোক্রেটিক পার্টি) সমর্থন পেল প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। মঙ্গলবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘোষণা দেন।

তিনি জানান, বিরোধী ও বামপন্থী দলের সঙ্গে সমঝোতা হওয়ায় সংকটকালীন সময়ে সরকারের স্থায়িত্ব নিয়ে কোনো সংশয় থাকলো না। তারা বাজেট পেশ ও তা রূপায়ণের মাধ্যমে কানাডার মানুষের জন্য কাজ করবে।

এর আগে গত সেপ্টেম্বরে ট্রুডোর লিবারেল পার্টি সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এ অবস্থায় বামপন্থীদের সমর্থন নিয়েই ক্ষমতায় থাকতে হচ্ছে ট্রুডোকে। তবে বামপন্থী এনডিপি সরকারে থাকবে না। আর তাদের সঙ্গে ট্রুডোর দলের যে সমঝোতা হয়েছে, তার অন্যতম শর্ত হলো- সরকার ওষুধ ও ডেন্টাল কেয়ার পরিকল্পনা রূপায়ণ করবে।

ট্রুডো বলেন, বাজেট বা কোনো আইন নিয়ে এনডিপি ভেটো দেবে না। দুই দল একসঙ্গে কাজ করবে। আমরা কী কী বিষয়ে একমত হয়েছি, সেটার ওপরই ফোকাস থাকবে। আমরা যে বিষয়ে একমত হতে পারিনি, তার ওপর নয়। ট্রুডো জানিয়েছেন, তার নেতৃত্বেই দল আবার ২০২৫ সালের নির্বাচনে লড়বে।

এ বিষয়ে এনডিপি নেতা জগমিত সিং জানিয়েছেন, এই সমঝোতা টিকিয়ে রাখার বিষয়ে তিনি আশাবাদী। তবে লিবারেল পার্টি যদি শর্ত না মানে, তাহলে সমঝোতা আর থাকবে না।

তবে দেশটির বিরোধী রক্ষণশীল দলের নেতারা বলছেন, এই সমঝোতা ট্রুডোর ক্ষমতা দখলের চেষ্টা ছাড়া আর কিছু নয়। কানাডার মানুষ ট্রুডোর ক্ষমতা দখলের প্রয়াস দেখে বিরক্ত।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর