চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চট্টগ্রামে র‍্যাবের পৃথক তিন অভিযানে গ্রেফতার, ৩

স্টাফ রিপোর্টার :    |    ০৫:৫৯ পিএম, ২০২৫-০৪-২১

চট্টগ্রামে র‍্যাবের পৃথক তিন অভিযানে গ্রেফতার, ৩

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় র‍্যাবের পৃথক তিনটি অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ মোট ৩জন'কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামের চান্দগাঁও থানার ইস্পাহানী শ্রমিক কলোনীর নূর মোহাম্মদের ছেলে মোঃ মহিন (২২), হাটহাজারী থানার উত্তর মেখল এলাকার মৃত আবুল ওহাবের ছেলে মোঃ আবুল মজিদ (৩৩), রাউজান থানার হলদিয়া এলাকার মৃত নোয়া মিয়া সারেং এর ছেলে মোঃ ফোরকান কোম্পানী (৫৫)।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন। 

তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার অস্ত্র মামলার ওয়ারন্টেভুক্ত পলাতক আসামি মোঃ মহিন'কে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানার কনভেনশন এলাকা হতে রবিবার রাতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে হেফাজতে নেয় র‍্যাব। অপরদিকে হাটহাজারী থানার মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোঃ আবুল মজিদ'কে চট্টগ্রামের হাটহাজারী থানা এলাকা হতে রবিবার রাতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে র‍্যাব। 

এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের রাউজান থানার পরিবেশ সংরক্ষণ আইনের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ফোরকান কোম্পানী'কে চট্টগ্রামের রাউজান থানার বাস ষ্টেশন এলাকা হতে রবিবার রাতে অভিযান পরিচালনা করে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে এ মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করে।

সোমবার গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। 

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর