শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:০৪ পিএম, ২০২২-০৩-০৭
প্রায় দুই সপ্তাহের তীব্র লড়াইয়ের মধ্যে তৃতীয় দফা বৈঠকের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া ও ইউক্রেন। দুপক্ষের প্রতিনিধিদের মধ্যে সোমবার এ আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনার স্থান ও সঠিক সময় এখনও স্পষ্ট নয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সোমবার এ তথ্য জানিয়েছে।
এর আগে দুদেশের প্রতিনিধিরা বেলারুশে দুদফা বৈঠক করে। সেখানে দুটি শহরে অস্ত্রবিরতির বিষয়ে দুপক্ষ একমত হয়। মারিওপোল ও ভোলনোভাখ শহরে সাময়িক অস্ত্রবিরতির পর রাশিয়া আবারও হামলা শুরু করে।
রোববার ক্রেমলিন ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস জানায়, মারিওপোল থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া ব্যর্থ হয়েছে।
যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দোষারোপ করছে।
এদিকে তৃতীয় দফা বৈঠকের আগে কিয়েভসহ চারটি শহরে অস্ত্রবিরতি ঘোষণা করেছে রাশিয়া। সোমবার রাশিয়ার স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।
২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ‘দোনবাস অঞ্চলে’ সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর থেকে কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নেন রুশ সেনারা।
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited