শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:২৩ পিএম, ২০২১-০৭-০৩
করোনার কারণে কঠোর লকডাউনে আর্থিক সংকটে থাকা কর্মহীন, নিম্নবিত্ত পরিবারে গোপনে শিশুখাদ্য পাঠানোর উদ্যোগ নিয়েছেন চট্টলা অধিকার ফোরামের প্রধান নির্বাহী কায়ছার আলী চৌধুরী। শুক্রবার (২ জুলাই) রাতে নিজের ফেসবুক পেইজে এ ঘোষণা দেন তিনি। নগরের ৪১টি ওয়ার্ডের দরিদ্র নাগরিকরা তাদের মোবাইল নম্বর ও ঠিকানা জানিয়ে (https://www.facebook.com/kaise.chowdhury.77) মেসেজ পাঠালে শিশুদের খাদ্যসামগ্রী দেওয়ার জন্য নির্দিষ্ট একটি দোকানের মোবাইল নম্বর দেওয়া হবে। ওই দোকানদারকে কাউছার আলী চৌধুরী জানিয়ে দিলেই মিলবে শিশুখাদ্য। কায়ছার আলী চৌধুরী বলেন, বড়রা ক্ষুধার্ত হলে না খেয়ে থাকতে পারে৷ কিন্তু বাচ্চাদের ক্ষুধা সহ্য করা কঠিন। এটা মা-বাবার কাছে অনেক যন্ত্রণা ও দুখের বিষয়। বড়রা পানি পান করে থাকতে পারে, শিশুরা পারে না। যার বাচ্চা আছে, সে উপলব্ধি করে এই কষ্ট। যখন বাচ্চাকে ফিডারে খাওয়ানোর সময় হয়, তখন ঘরে অন্য খাবার না থাকলেও মা শিশুখাদ্য রাখার চেষ্টা করেন। যারা তা পারছেন না, তাদের জন্যই এই উদ্যোগ। লকডাউন যতদিন চলবে, ততদিন এ কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও বলেন, লকডাউনে যাতে শিশুদের খাদ্যের অভাব না হয়, সেজন্য সবার এগিয়ে আসা উচিত। আমি শিশুখাদ্য যাদের দেবো, তারা আমাকে দেখবে না। আমিও তাদের দেখবো না। একটি দোকানের মোবাইল নম্বর দিয়ে দেবো, সেখানে গিয়ে গুঁড়ো দুধসহ প্রয়োজনীয় শিশুখাদ্য নিয়ে যাবেন অসহায়রা।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited