শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:৪১ পিএম, ২০২৫-০৬-২৫
ফটিকছড়ি পৌরসভার অন্তর্গত উত্তর রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সময়মতো ক্লাস শুরু না হওয়া এবং শিক্ষকদের নিয়মিত দেরিতে উপস্থিত হওয়ার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধাবর (২৫ জুন) সকাল ৯টা পেরিয়ে গেলেও স্কুল ছিল তালাবদ্ধ। শিক্ষার্থীরা বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষিকা কায়েত্রী ঘোষ প্রতিদিন সকাল ১০টার আগে স্কুলে উপস্থিত হন না।
এদিন সকাল ৯টা ১৫ মিনিটে বিদ্যালয়ে প্রবেশ করেন সহকারী শিক্ষিকা বেবি আক্তার। পরে আরও দুই শিক্ষক যথাক্রমে ৯টা ২০ মিনিট এবং ৯টা ২৫ মিনিটে স্কুলে আসেন। এদিকে বিদ্যালয়ের অপর শিক্ষিকা উষা রানী শীল অসুস্থতার কারণে ছুটিতে রয়েছেন। প্রসঙ্গত, উত্তর রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ৬ জন শিক্ষক রয়েছেন। কিন্তু সময়মতো শ্রেণি কার্যক্রম শুরু না হওয়ায় শিক্ষার্থীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।
স্থানীয় অভিভাবকরা বলেন, আমরা আমাদের সন্তানদের সময়মতো স্কুলে পাঠাই, কিন্তু শিক্ষকরা যদি দায়িত্বে অবহেলা করেন, তাহলে শিক্ষার মান কিভাবে উন্নত হবে? এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
"এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা এসএম. আব্দুৃর রহমান বলেন, বিষয়টি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited