চট্টগ্রাম   শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ইউক্রেন যুদ্ধ: যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কারণে দীর্ঘায়িত হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০২:১৭ পিএম, ২০২২-০৬-০২

ইউক্রেন যুদ্ধ: যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের কারণে দীর্ঘায়িত হতে পারে

ইউক্রেনকে নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ ঘোষণা দেওয়ার পর রাশিয়া অভিযোগ করেছে যে, ইউক্রেনে যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবেই উত্তেজনা বাড়াচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র সরবরাহ শান্তি আলোচনায় ইউক্রেনের নেতাদের ফিরে আসার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে না।

বিবিসির প্রতিবেদন বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, বাইডেনের ঘোষণা তৃতীয় কোনো দেশের ইউক্রেন সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে।

অন্যদিকে জার্মান সরকার ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর অঙ্গীকার করেছে। দেশটির চ্যান্সেলর বলেন, আধুনিক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন তাদের পুরো শহরকে রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা করতে সমর্থ হবে।

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পেলে সেটি ইউক্রেনকে দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম করে তুলবে বলে আশা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র এটি আগে দিতে ইচ্ছুক ছিল না এই ভয়ে যে এটি রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যবহার করা হতে পারে।

যদিও এখন যুক্তরাষ্ট্র বলছে, তেমন কিছু না করার বিষয়ে কিয়েভ নিশ্চয়তা দিয়েছে। বুধবার জো বাইডেন বলেছেন, মারণাস্ত্র রাশিয়ার সঙ্গে আলোচনায় ইউক্রেনকে শক্তিশালী করবে এবং একটি কূটনৈতিক সমাধানের পথ সুগম করবে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া নতুন এসব অস্ত্রের মধ্যে রয়েছে এম ১৪২ ‘হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম’ বা এইচআইএমএআরএস।

কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র যে অস্ত্র সরবরাহ করবে তা ৭০ কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এসব অস্ত্র রাশিয়ার অভ্যন্তরে হামলায় ব্যবহৃত হবে না নিশ্চিত করার পরই যুক্তরাষ্ট্র তা সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে।

রিটেলেড নিউজ

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

সুদানে সোনার খনি ধসে নিহত ৬০

আন্তর্জাতিক ডেস্ক : : সুদানের পশ্চিম কর্দোফান অঞ্চলে একটি সোনার খনি ধসে অন্তত ৬০ জন শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ...বিস্তারিত


সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের à...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুà¦...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্à¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর