চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

স্টাফ রিপোর্টার :    |    ০৫:৫৫ পিএম, ২০২৬-০৯-৩০

ডাকাতের অভয়ারণ্য টেকনাফ পাহাড়ি অঞ্চল, গুড়িয়ে দেওয়া হলো ৩০ আস্তানা

কক্সবাজারের টেকনাফ পাহাড়ি অঞ্চল অপহরণকারী ও ডাকাত দলের অভয়ারণ্য পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক দফা অভিযানে ৩০টি আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে পাহাড় সংলগ্ন এলাকায় জীবিকার তাগিদে কাজে যাওয়া কৃষক-শ্রমিকদের মধ্যে এখনও আতঙ্কে বিরাজ করছে।
স্থানীয় জানায়, টেকনাফ উপজেলার পাহাড় সংলগ্ন এলাকায় কৃষক-শ্রমিকরা জীবিকার তাগিদে শাকসবজি, পানের বরজ, মাছ চাষসহ নানা কাজে ব্যস্ত সময় পার করেন। তবে পাহাড়ি ডাকাতদলের ভয়ে ও আতঙ্কে ভয়ভীতিতে তারা নিরাপদে কাজ করতে পারছে না। যেকোন সময় ডাকাত ও অপহরণকারীর চক্রের কবলে পড়ার শঙ্কায় অনেকেই আতঙ্কের মধ্যে কাজ করছে।
এর আগে কয়েকশো কৃষক-শ্রমিক অপহরণের শিকার হয়েছিল। পাহাড়ি সংলগ্ন এলাকায় বসবাসকারী লোকজনও তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। একাধিকবার অস্ত্রের মুখে দিন-দুপুরে বাড়িঘর থেকে লোকজন অপহরণ করে নিয়ে মুক্তিপণ আদায়ের ঘটনা ঘটে।
বিশেষ করে বাহার ছড়া, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়ন সংলগ্ন পাহাড়ি এলাকায় বসবাসকারীরা বাসিন্দারা প্রায়ই ডাকাতদলের আতঙ্কে থাকেন। অন্য দিকে পুলিশ-বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গত দু’সপ্তাহে বাহারছড়া সংলগ্ন পাহাড়ে কয়েক দফা অভিযানে পরিচালনা করেছেন। এসব অভিযানে ৩০টির মতো ডাকাতের আস্তানা গুড়িয়ে দেওয়া হয়েছে।
বাহারছড়ার ইউপির জাহাজপুরার কৃষক আলী আকবর জানান, জীবিকার তাগিদে পাহাড়ি এলাকায় যুগ যুগ ধরে কৃষি কাজ করে আসছি। রোহিঙ্গা আসার পর থেকে অপহরণ-ডাকাতি বাড়ছে। তবে এসব অপরাধের সঙ্গে স্থানীয়রা কিছু দুষ্কৃতকারী জড়িত বলো জানা গেছে। ফলে মনে আতঙ্ক নিয়ে কাজ করতে হয়।
তিনি আরও বলেন, ডাকাত দল কাউকে ধরে নিয়ে গেলে সহজে তাদের কাছ থেকে উদ্ধার করা সম্ভব হয় না। অনেক সময় মুক্তিপণ ছাড়া মুক্তি মেলে না। ডাকাতদল কখনো কখনো দিন-দুপুরে গুলি ছুড়ে বাড়িঘর থেকে লোকজন ধরে নিয়ে যায়। এ ধরনের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক রয়েছে।
হোয়াইক্যংয়ের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল বলেন, কাজে প্রয়োজনে হোয়াইক্যং-শামলাপুর সড়ক দিয়ে আসা-যাওয়া করতে হই। কিন্তু ডাকাতদল সুযোগ পেলে সড়কে ব্যারিকেড পেলো লোকজন ধরে পাহাড়ের ভেতর নিয়ে যায়। পরে মুক্তিপণ দাবি করা হয়, মুক্তিপণ না পেলে অপহৃতদের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়।
সিএনজি অটোরিকশা চালক আব্দুর রহিম বলেন, হোয়াইক্যং থেকে বাহারছড়া, শামলাপুর ও কক্সবাজারে যাত্রী নিয়ে যাতায়াতের সময় তিনি নিজেও আতঙ্কে মধ্যে থাকেন। এ সড়কে পুলিশের ডিউটি থাকলেও যেকোন সময় পাহাড়ি সশস্ত্র ডাকাতরা যেকোন সময় তাদের আটক করতে পারেন এমন ভয় রয়েছেন। বিশেষ করে সন্ধ্যার পরে আতঙ্ক আরও বেড়ে যায়।
তিনি আরও বলেন, এই সড়কে একাধিকবার অপহরণ ও ডাকাতির ঘটনা ঘটেছে। ফলে যাত্রী ও চালকদের মধ্যে নিরাপত্তাহীনতা কাজ করে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হাসেম মেম্বার জানান, অপহরণ ও ডাকাতির রোডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করলেও আগে যারা অপহরণ কারীদের সহযোগিতা করতেছে তাদেরকেও আটক করা দরকার। আমরা জানি ইদানীং পাহাড়ের মধ্যে পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে যৌথ অভিযান করে। যে হারে অপহরণের ঘটনা ঘটছে, তা নিয়ে কৃষক -শ্রমিকরা পাহাড়ি এলাকায় কাজ করতে যেতে ভয় করেন। স্থানীয় আরেক শিক্ষক মোহাম্মদ আব্দুল্লাহ জানান, অপহরণের ঘটনা এখন বিভিন্নভাবে ঘটছে। কেউ কৌশলে বাড়ি থেকে ডেকে নিয়ে বেঁধে রেখে টাকা নিচ্ছে। আবার কৃষক-শ্রমিকরা পাহাড়ি সংলগ্ন এলাকায় চাষাবাদের জমিতে গেলে অপহরণকারীরা সুযোগ পেলে সেখান থেকে তাদেরকেও ধরে নিয়ে যাচ্ছে। সেই সঙ্গে সুযোগ পেলে যে কেউ অপহরণের শিকার হচ্ছে। আমরা আশা করবো অপহরণ বাণিজ্য বন্ধ হোক।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অপহরণ ও মানবপাচার রোধে টেকনাফের বাহারছড়া ইউনিয়নে পাহাড়ি এলাকায় থানা পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ডাকাত ও মানব পাচারের আনুমানিক ৩০টির মতো আস্তানা ভেঙে দেওয়া হয়।
তিনি আরও বলেন, অভিযানে দু’জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। ডাকাত ও মানবপাচারকারীদের বিরুদ্ধে জনগণের সহযোগিতায় এই অভিযান অব্যাহত থাকবে।

রিটেলেড নিউজ

সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি

সিডিএ চেয়ারম্যানকে আনোয়ারা ফাউন্ডেশনের স্মারকলিপি

খবর বিজ্ঞপ্তি : আনোয়ারা-কর্ণফুলী বর্তমানে চট্টগ্রামের দ্রুত পরিবর্তনশীল অঞ্চল সমূহের মধ্যে অন্যতম। পরিকল্পিত উ...বিস্তারিত


তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

তেলের দামের প্রভাব টেকনাফ বন্দরে

নিজস্ব প্রতিবেদক : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে...বিস্তারিত


শৌচাগার সংকটে রাঙ্গামাটির ৯৪ প্রাথমিক বিদ্যালয়, ঝুঁকিতে শিক্ষার্থীরা

শৌচাগার সংকটে রাঙ্গামাটির ৯৪ প্রাথমিক বিদ্যালয়, ঝুঁকিতে শিক্ষার্থীরা

রাঙ্গামাটি প্রতিনিধি : : প্রাথমিক শিক্ষার শুরুতেই শিশুদের শেখানো হয় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধির গুরুত্ব। অথচ রাঙ্গামাট...বিস্তারিত


শিক্ষা কর্মকর্তা ছাড়াই চলছে রাঙ্গামাটির ১০ উপজেলা

শিক্ষা কর্মকর্তা ছাড়াই চলছে রাঙ্গামাটির ১০ উপজেলা

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য জেলা রাঙ্গামাটির মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় দেখা দিয়েছে চরম জনবল সংকট। জেলার ১০ উপজেলায় ...বিস্তারিত


রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা

রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি এলাকায় অনুমোদন ছাড়াই পাহাড় কেটে চলাচলের রাস্তা তৈরির অভিযোগে এনফোà...বিস্তারিত


সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

সাংবাদিক সেলিমের ওপর সন্ত্রাসী হামলা: নেপথ্যে সেই ‘সিআইপি মুজিব’ ও তার অনুসারীরা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর