চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

চন্দনাইশে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মত বিনিময়

মোহাম্মদ কমরুদ্দিন, চন্দনাইশ :    |    ০৪:২৬ পিএম, ২০২৫-১১-১৫

চন্দনাইশে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মত বিনিময়

চট্টগ্রামের চন্দনাইশে জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের  ৩১ দফা কর্মসূচি ঘোষণা বাস্তবায়নে প্রচারনার অংশ হিসেবে স্থানীয় সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন  চন্দনাইশ -১৪ আসনে ধানের শীষে মনোনয়ন প্রত‍্যাশী জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি বিএনপি নেতা এডভোকেট মোহাম্মদ নাজিমউদ্দিন চৌধুরী।
শনিবার ( ১৫ নভেম্বর ) দুপুরে উপজেলার বিজিসি ট্রাষ্ট সংলগ্ন নোঙ্গর রেষ্টুরেন্টে  এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি বলেন,  বর্তমান সরকার রাষ্ট্র সংস্কারে যেসব পদক্ষেপ গ্রহন করছেন তা তিন বছর আগে লন্ডনে বসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের  রাষ্ট্র সংস্কারে  ৩১ দফা কর্মসূচীতে উল্লেখ আছে। আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ৩১ দফার বিকল্প নেই।
এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ‍্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা চন্দনাইশে এখন ধানের শীষে প্রার্থী চায়। তবে তিনি এটাও বলেন, ব‍্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। মতবিনিময় কালে তিনি রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা কর্মসূচিকে লিখনির মাধ‍্যমে জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন‍্য সাংবাদিকদের প্রতি আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মাবুদ মাহাবু, এডভোকেট রফিক আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিমউদ্দিন চৌধুরী মিন্টু, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুছ বাবুল, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস‍্য জাহাঙ্গীর আলম, কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুন, দক্ষিণ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক  আল মোহাম্মদ হিরোসহ স্থানীয় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর